Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক অফিস ঘেরাও করলো ছাত্র-জনতা
ঢাকা বিভাগীয় সংবাদ

গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক অফিস ঘেরাও করলো ছাত্র-জনতা

By Saiful Islamআগস্ট 19, 20242 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : তীব্র গ্যাস সঙ্কটের দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মানিকগঞ্জ আঞ্চলিক অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Advertisement

সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে তিতাস গ্যাসের মানিকগঞ্জের আঞ্চলিক অফিস চার দফা দাবিতে জড়ো হয় শতাধিক ছাত্র-জনতা।

ছাত্র-জনতা দাবি করেন, মানিকগঞ্জে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ নেই। অথচ দিনের পর দিন গ্যাস না দিয়েও কোটি কোটি টাকা বিল হাতিয়ে নিচ্ছে তিতাস গ্যাস কোম্পানী। এসময় গ্যাস সঙ্কট সমস্যার সমাধানের দাবি জানিয়ে সাত দিনের সময়সীমা বেধে দেয় ছাত্র-জনতা। বেধে দেয়া সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আর একটি টাকাও বিল দেয়া হবেনা বলে হুশিয়ারি দেয় বিক্ষুব্ধরা। তারা আরো দাবি করেন, পূর্ববর্তী সময়ে গ্যাস না দিয়েও যেসব বিল নেয়া হয়েছে সেগুলো আগামী দিনগুলোতে সমন্বয় করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার অন্যতম সমন্বয়ক রমজান মাহমুদ বলেন, মানিকগঞ্জবাসী দীর্ঘদিন ধরে গ্যাস পাচ্ছে না, অথচ প্রতি মাসেই বিল দিতে হচ্ছে। গ্যাস সংকটের সমস্যা সমাধানে আমরা চার দফা দাবি নিয়ে তিতাস গ্যাস অফিসে জড়ো হয়েছি। সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেধে দেয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ সমস্যার সমাধান না হলে পরবর্তীতে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।

বিষয়টি নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিক্রয় বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, ছাত্র-জনতা আজ যে দাবি নিয়ে অফিসে এসেছিল তাদের দাবি যৌক্তিক বলে আমি মনে করি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি জানানো হবে। তাদের সাথে আলোচনা করে বিষটির একটা সমাধান করার চেষ্টা করবো।

ইতোমধ্যেই মানিকগঞ্জের গ্যাসের সংকট নিরসনে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মানিকগঞ্জ পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এই প্রকল্পের রুট সার্ভে সম্পন্ন হয়েছে এবং জমি অধিগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিতাস গ্যাসের এই কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

জুন 17, 2026
সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

জুন 17, 2026
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
Latest News
Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

মরদেহ

নাটোরে নৌকার ওপর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa