Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইউএনও মনোয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
খুলনা বিভাগীয় সংবাদ

ইউএনও মনোয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

By Saiful IslamMarch 6, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : বচাগেরহাটের ফকিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমানকে থাপ্পড় ও গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ইউএনও মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।

ইউএনও মনোয়ার

Advertisement

রোববার (০৫ মার্চ) বিকেলে তদন্ত কর্মকর্তা বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আরিফুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের কাছে প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে তদন্ত কমিটি কী পেয়েছে বা অভিযোগের সত্যতা মিলেছে কিনা সে বিষয়ে কিছু বলেননি তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত করেছি। জেলা প্রশাসকের নিকট প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানানোর সুযোগ নেই।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আমরা (বিভাগীয়) কমিশনার অফিস, জনপ্রশাসন ও মন্ত্রীপরিষদ বিভাগে তদন্ত প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে আপনারা জেনে নিতে পারবেন।

তবে তদন্তে কী এসেছে তা বলতে না চাইলেও তিনি বলেন, আমরা নিরপেক্ষভাবে সম্পূর্ণ সত্যতার সঙ্গে তদন্ত করেছি। ঘটনায় যার যতটুকু সম্পৃক্ততা তাই উঠে এসেছে।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ইউএনও মো. মনোয়ার হোসেন ওই সাবেক জনপ্রতিনিধিকে ‘থাপ্পড়’ দেওয়ার কথা অস্বীকার করলেও তদন্তে থাপ্পড় দেওয়ার প্রমাণ মিলেছে।

উল্লেখ্য, গত বুধবার (১ মার্চ) বেলা ১১টার দিকে ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ইউএনওর গাড়িতে ঘষা লাগার অভিযোগে মোটরসাইকেল আরোহী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে ওই চিত্র।

ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ মার্চ) ‘অভিযোগ তদন্তসংক্রান্ত’ চিঠি ইস্যু করে শুক্রবার (৩ মার্চ) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনসহ ওই সাবেক জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের আগুন: ২ হাজার ঘর পুড়ে ছাই, ১০ হাজার মানুষ গৃহহীন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa