জুমবাংলা ডেস্ক : পাবনার সুজানগরের চরাঞ্চলে এ বছর চীনাবাদামের ভালো ফলন হয়েছে। বর্তমানে হাটবাজারে বাদামের বাজার দর ভালো। এতে খুশি বাদামচাষিরা।

চীনা বাদাম

Advertisement

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ভায়না, সাতবাড়ীয়া, নাজিরগঞ্জ এবং সাগরকান্দী ইউনিয়নের চরাঞ্চলের ৩৬০ হেক্টর জমিতে চীনাবাদাম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে। ইতিমধ্যে জমি থেকে বাদাম উঠানো শুরু হয়েছে।

উপজেলার গোপালপুর গ্রামের বাদামচাষি আলাউদ্দিন বলেন, এ বছর আবহাওয়া বাদাম চাষের অত্যন্ত অনুকূলে ছিল। সেই সঙ্গে এলাকার বাদামচাষিরা উপজেলা কৃষি বিভাগের পরামর্শক্রমে বাদামের খেতে সঠিক সময়ে সার-বিষ প্রয়োগ করেন। ফলে উপজেলার সর্বত্র বাদামের ভালো ফলন হয়েছে।

উপজেলার ফকিত্পুর গ্রামের বাদামচাষি কোরবান আলী বলেন, এ বছর প্রতি বিঘা জমি চাষ করতে সব মিলিয়ে খরচ হয়েছে ১৪-১৫ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে বাদাম উৎপাদন হয়েছে সাত-আট মণ। বর্তমানে হাটবাজারে প্রতি মণ বাদাম বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা।

চলনবিল অঞ্চলে নৌকা তৈরির ধুম

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাফিউল ইসলাম বলেন, হাটবাজারে বাদামের দাম ভালো রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.