পিয়া জান্নাতুল ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন—দুজনেই আইন পেশার সঙ্গে যুক্ত। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমনের চেম্বারে অ্যাসোসিয়েটস আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিলেন পিয়া।

এই মডেল এবার তার সহকর্মীকে নিয়ে লিখলেন ফেসবুকে। সুমনকে প্রশংসাসহ দাবি করলেন দ্রুত তার মামলার নিষ্পত্তিও।
পিয়া তার স্ট্যাটাসে লিখেছেন, ‘যে মানুষটি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, দেশের স্বার্থে নির্ভয়ে কথা বলেছেন, আজ তিনি নিজেই জামিন প্রার্থনা করছেন; সময়ের এটি নির্মম পরিহাস। কেউ যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন— সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একজন মানুষের মূল দর্শন, তার সততা, তার উদ্দেশ্য—সেগুলোই হওয়া উচিত আমাদের মূল্যায়নের আসল মানদণ্ড।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
স্ট্যাটাসে অভিনেত্রী-আইনজীবী আরও বলেন, ‘কোনো মামলা যদি হয়রানিমূলক হয়ে থাকে, তা যেন ন্যায়সঙ্গতভাবে পর্যালোচনা হয়ে দ্রুত নিষ্পত্তি হয়। পাশাপাশি বাংলাদেশের উন্নতির জন্য ব্যারিস্টার সুমনের মতো মানুষের সংখ্যা বাড়ুক’—এই কামনাও ব্যক্ত করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


