Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রেমের টানে না পালানোর শপথ করলেন দুই শতাধিক শিক্ষার্থী
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

প্রেমের টানে না পালানোর শপথ করলেন দুই শতাধিক শিক্ষার্থী

By iNews DeskMay 23, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রেমের টানে না পালানোর শপথ করলেন নবম ও দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী।
প্রেমের টানে না পালানোর শপথ করলেন দুই শতাধিক শিক্ষার্থী

Advertisement

রোববার (২২ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের বামনী উচ্চবিদ্যালয়ে এ শপথ ও সচেতনতা সভার আয়োজন করা হয়।

শপথ পাঠ করান কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান।

এ সময় তিনি বলেন, মাদক-বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, ইভটিজিং ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা প্রকোট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজের ও পরিবারের ভালো বুঝতে হবে।

মিজানুর রহমান বলেন, সবাই আমার সঙ্গে শপথ করো, কখনো প্রেম করে পালিয়ে যাবে না, পরিবারকে কষ্ট দেবে না। ইভটিজিং, বাল্যবিয়ে, অসম প্রেম, অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের পলায়ন সমাজে ব্যাধি হিসেবে যেন রুপান্তরিত না হয়, এ কারণেই সবাইকে সচেতন হতে হবে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এ ধরনের শপথের আয়োজন করা হবে।

বিষয়গুলো নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, আইনে বাল্যবিয়েকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটা প্রতিহত করতে হবে। বাল্যবিয়ে একটি মেয়ের বড় হওয়ার পথে বড় বাধা। অপ্রাপ্ত বয়সে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন শপথের আয়োজন করা হয়েছে।

এ সময় বামনী উচ্চবিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বর্তমানে কোম্পানীগঞ্জের একাধিক মেয়ে প্রেমের টানে পালিয়ে গেছে বলে পরিবার থানায় অভিযোগ করেন। এদের মধ্যে দশের অধিক মেয়েকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলেও প্রায়ই এমন যাওয়ার খবর শোনা যাচ্ছে।

ফেসবুকে প্রেম করে বিয়ে, স্ত্রীকে ভারতে বিক্রি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa