Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা এক মিষ্টির দাম ৩ হাজার টাকা
ঢাকা বিভাগীয় সংবাদ

এক মিষ্টির দাম ৩ হাজার টাকা

By Saiful IslamMarch 27, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী কাটাগড় মেলায় এবারের অন্যতম বিশেষ আকর্ষণ আট কেজি ওজনের বালিশ মিষ্টি। প্রতিটি মিষ্টির দাম তিন হাজার টাকা। এ বছর মিষ্টির মধ্যে এটিই সর্বোচ্চ। আর সর্বনিম্ন ৪০০ গ্রাম ওজনের বালিশ মিষ্টির দাম ১০০ টাকা।
এক মিষ্টির দাম ৩ হাজার টাকা

Advertisement

এ ছাড়া ৮০০ গ্রামের দাম ২০০ টাকা, দুই কেজির দাম ৫০০ টাকা, তিন কেজির দাম এক হাজার টাকা, চার কেজির দাম এক হাজার ৫০০ টাকা এবং পাঁচ কেজির দাম দুই হাজার টাকা করে বিক্রি হচ্ছে। ক্রেতা হুমড়ি খেয়ে পড়ছেন বালিশ মিষ্টি কিনতে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এ বছর মেলার মূল আকর্ষণ বালিশ মিষ্টি। দাম যাইহোক দর্শনার্থীরা এ বালিশ মিষ্টি পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে দোকানে বসে খাচ্ছেন। আবার অনেকেই স্বজনদের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন।

মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীর মিষ্টি ব্যবসায়ী মানিক বিশ্বাস। তিনি বলেন, আমার দোকানের নাম ‘নিউ রাজ মিষ্টান্ন ভান্ডার’। এটি আমার দাদার আমলের মিষ্টির দোকান। প্রায় ৬০ বছর মিষ্টি বানিয়ে বিক্রি করছি। এবার মেলায় বেচাবিক্রি ভালোই হচ্ছে। তবে গতবারের তুলনায় এবার সবকিছুর দাম বাড়ায় মিষ্টির দামও একটু বেড়েছে।

তিনি আরো বলেন, এ বছর মেলায় আমরা বালিশ মিষ্টি এসেছি। আট কেজি ওজনের একটি বালিশ মিষ্টি তিন হাজার টাকা বিক্রি করছি। এ ছাড়া ওজন ভেদে প্রতিটি ১০০ টাকা, ২০০ টাকা, ১৫০০ টাকা, ২০০০ টাকারও বালিশ মিষ্টি আছে। প্রতিদিনই ছোট-বড় মিলিয়ে ভালোই বিক্রি হচ্ছে।

অপর মিষ্টি ব্যবসায়ী মানিক বিশ্বাস বলেন, আমরা প্রতিটি মোহনভোগ বিক্রি করছি ১০০ টাকা করে। এ ছাড়া সীতাভোগের প্রতিটি ১০০ টাকা এবং সম্মানীভোগ ১০০ টাকা, পানি তাওয়া ৫০ টাকা ও রাজভোগ প্রতিটি ৫০ টাকা করে বিক্রি করছি।

নীলফামারীর কিশোরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বোয়ালমারী উপজেলার কিশোর মাহমুদ বলেন, বেশ কয়েক বছর পর এবার ছেলেকে নিয়ে মেলায় এসেছি। মেলার অন্যতম আকর্ষণ বালিশ মিষ্টি খেলাম। বড় দেখে বাড়ির জন্যও কিনে নিয়েছি।

রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, এ বছর মেলার আয়তন বেশ বড় হয়েছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার জায়গা জুড়ে মেলা বসেছে। মেলায় বিভিন্ন পণ্যের কয়েক হাজার দোকান রয়েছে। এর মধ্যে মাটির খুঁটিতে সাজ, বাতাসা, কদমাসহ বালিশ মিষ্টি বেশি আকর্ষণ করছে ক্রেতাদের।

হাজার মানুষকে বাঁচাতে একাই প্রতিরোধ গড়েন মান্নান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa