সিলেটে গভীর রাতে প্রাইভেটকারে এসে মসজিদ ও মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দানবাক্স

Advertisement

শুক্রবার (১৬ মে) ভোররাতে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা মজুমদারপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা গেটসংলগ্ন মসজিদ ও মাদ্রাসার দানবাক্স কেটে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা ডিজিটাল গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে দানবাক্সের তালা ভেঙে ভেতরের টাকা বের করে নেয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। ফুটেজে দেখা যায়, ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে একটি সাদা রঙের প্রাইভেটকার মাদ্রাসার সামনে এসে থামে। পরে গাড়ি থেকে দুজন যুবক নেমে দানবাক্স ভাঙার কাজ শুরু করে। তাদের একজনের পরনে ছিল সাদা টি-শার্ট।

তারা ড্রিল মেশিনের সাহায্যে দানবাক্সের তালা কেটে ভেতরের টাকা নিয়ে যায়। এ সময় একটি মোটরসাইকেল ঘটনাস্থলের পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। পরে একজন আবার ফিরে এসে দানবাক্সে থাকা অবশিষ্ট টাকাও নিয়ে যায়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে প্রাইভেটকারটি।

ঘাসিটুলা মজুমদারপাড়ার বাসিন্দারা এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। স্থানীয়রা জানান, শুধু ওই মসজিদ ও মাদ্রাসাই নয়, আশপাশের আরও কয়েকটি মসজিদ ও ঈদগাহের দানবাক্সেও একই কায়দায় চুরি হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, নেশাগ্রস্ত কিছু তরুণ এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। দামি গাড়ি ব্যবহার করে সংঘবদ্ধভাবে চুরি সংঘটিত হওয়ায় তারা বিস্ময় প্রকাশ করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, সিসিটিভি ফুটেজে একটি সংঘবদ্ধ চক্রকে দানবাক্স ভেঙে টাকা নিতে দেখা গেছে। যদিও এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি, তবুও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

তিনি আরও জানান, চুরির ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার শনাক্ত এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.