Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ তাহেরিকে ওয়াজ করতে না দেওয়ায় পুলিশের মাথা ফা..টালো জনতা
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

তাহেরিকে ওয়াজ করতে না দেওয়ায় পুলিশের মাথা ফা..টালো জনতা

By Saiful IslamDec 14, 2024, 12:03 AM Asia/Dhaka2 Mins Read

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরিকে একটি মাহফিলে ওয়াজ করতে না দেওয়ায় উত্তেজিত জনতা পুলিশকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এ ঘটনায় বাবুল মিয়া নামে আখাউড়া থানার এক এসআইয়ের মাথা ফেটে যায় ও বাম হাতে মারাত্মক আঘাত পান।

Advertisement

Taheri-6

শুক্রবার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের নীলাখাদ গ্রামের ইমামবাড়ি কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে এ হামলার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আখাউড়া থানায় কর্মরত আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব হাসান জানান, আহত পুলিশ সদস্যের মাথায় ৩টি সেলাই করা হয়েছে। বাম হাতেও তিনি প্রচণ্ড আঘাত পেয়েছেন। তিনি বিকাল সাড়ে ৫টার দিকে জরুরি বিভাগে আসেন। তবে তিনি শঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মোগড়া ইউনিয়নের নীলাখাদ গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আয়োজিত ওয়াজ মাহফিলে বিকালে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি ওয়াজ করছিলেন।

তার ওয়াজ শুনতে বিভিন্ন এলাকার হাজারও ভক্ত জড়ো হন ওই মাঠে। ওয়াজ চলাকালীন পুলিশ ওয়াজ বন্ধ করে তাহেরিকে আটকের চেষ্টা করে।

এ সময় মাহফিলে আগত উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করলে পুলিশ সদস্যরা এক বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক পুলিশের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন।

আখাউড়া থানার উপপরিদর্শক আবির জানান, ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন তাহেরি। তিনি মাহফিলে উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মাহফিল দ্রুত শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যে কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন।

আহত এসআই বাবুল মিয়া জানান, শুক্রবার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের নীলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। ওই মাহফিলে ওয়াজ করছিলেন মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা মাহফিলের মঞ্চ থেকে চলে আসেন। এরই মধ্যে তাদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

খবর পেয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ছমির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ওসি ছমির উদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কারণে মাহফিল সংক্ষিপ্ত করার কথা বলা হয় কর্তৃপক্ষকে। এ সময় মাওলানা তাহেরি পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন। পরে পুলিশ সদস্যরা আসার পথে তাহেরির ভক্তদের ছোড়া ঢিলে পুলিশের এসআই বাবুল মাথায় আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। সূত্র : যুগান্তর

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

May 24, 2026, 9:05 PM Asia/Dhaka
জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

May 24, 2026, 8:32 PM Asia/Dhaka
৯ তলা

মোহাম্মদপুরে ৯ তলা ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

May 24, 2026, 8:12 PM Asia/Dhaka
Latest News
Harirampur

হরিরামপুরের চরাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির আশঙ্কা

জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

৯ তলা

মোহাম্মদপুরে ৯ তলা ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

শিশু

সাড়ে ছয় বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

কক্সবাজার আদালত

কক্সবাজার আদালতে অতর্কিত গুলি, আহত দুই, হেফাজতে চার

বিএনপি সমর্থক

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা, লুট

আওয়ামী লীগ নেতার মেয়ে

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি

শিশু

রিকশা চালকের দূরদর্শিতায় ধর্ষণ থেকে রক্ষা পেল শিশু

কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp