Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক তাইওয়ান অবশ্যই চীনের সঙ্গে একীভূত হবে: চীনা প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

তাইওয়ান অবশ্যই চীনের সঙ্গে একীভূত হবে: চীনা প্রেসিডেন্ট

By Sibbir OsmanDecember 27, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আবারও চীনের সঙ্গে তাইওয়ানের একীভূত হওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তিনি বলেছেন, তাইওয়ান অবশ্যই চীনের সঙ্গে একীভূত হবে। তিনি এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

Advertisement

গতকাল মঙ্গলবার দেওয়া এক ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, ‘মাতৃভূমির (চীনের) সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত হয়ে যাওয়ার উপলব্ধির বিষয়টি উন্নয়নের একটি অনিবার্য ধারা। দেশের ন্যায়পরায়ণ জনগণও এটি চায়।’ ভাষণে চীনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মাতৃভূমি (চীন ও তাইওয়ান) অবশ্যই আবারও একীভূত হবে।’

তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। সর্বশেষ তাইওয়ানকে নিয়ে চীনের পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন সি চিনপিং। তিনি বাইডেনকে বলেছেন, চীন অবশ্যই তাইওয়ানকে নিজের সঙ্গে একীভূত করে নেবেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির এক বিশেষ প্রতিবেদনে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও জো বাইডেন। সেই বৈঠকেই সি বাইডেনকে জানান, চীন অবশ্যই তাইওয়ানকে নিজেদের সঙ্গে একীভূত করবে। তবে কবে নাগাদ করা হবে, সে বিষয়ে কোনো তথ্য দেননি সি।

আলোচনায় উপস্থিত একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সি যখন তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করে নেওয়ার বিষয়টি বাইডেনকে বলছিলেন, তখন তাঁকে খুব আত্মবিশ্বাসী, দৃঢ়প্রত্যয়ী মনে হচ্ছিল। তবে বৈঠকে ওই সময় তাঁকে কোনো অবস্থাতেই সাংঘর্ষিক মনে হচ্ছিল না।

আমাকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার মানুষ কম : লারা লোটাস

এ মার্কিন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘তিনি (সি) যখন এ বিষয়ে বাইডেনের সঙ্গে কথা বলছিলেন, তখন অতীতেও বিষয়টি যেভাবে বলেছেন সেরকমই মনে হচ্ছিল। তিনি তাইওয়ান ইস্যুতে সব সময়ই কঠোর অবস্থানে এবং বিষয়টি তিনি সব সময়ই কঠোরভাবে প্রকাশ করেছেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

June 27, 2026
ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

June 27, 2026
বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

June 27, 2026

Latest News

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa