আন্তর্জাতিক ডেস্ক : গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল ভারতের আগ্রা। শহরের একাধিক এলাকা জলমগ্ন। বৃষ্টির জেরে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গেছে। পরিস্থিতি এমনই, যে তাজমহলের ছাদ চুঁইয়েও পড়ছে পানি। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, হাঁটুপানি জমেছে তাজমহল প্রাঙ্গণের বাগানেও।

Taj Mahal

Advertisement

বৃহস্পতিবার থেকেই তাজমহল প্রাঙ্গণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জলে ডুবে গিয়েছে তাজমহলের একটি বাগান। গোটা এলাকা জুড়ে শুধু পানি আর পানি। তাতেও উৎসাহী পর্যটকদের কমতি নেই। সেই দৃশ্য আবার মুঠোফোনে বন্দি করে রাখছেন কেউ কেউ!

ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের (এএসআই) আগ্রা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে পানি। তবে তিনি এও জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। শনিবার এএসআইয়ের মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার পটেল বলেছেন, ‘‘তাজমহলের মূল গম্বুজের ছিদ্রটি আমাদের নজরে এসেছে। পরিদর্শনের পর প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এটি ক্ষয়ের ফলেই তৈরি হয়েছে। স্থাপত্যে বড়সড় কোনও ক্ষতি হয়নি। আমরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখেছি। এখনই চিন্তার কোনও কারণ নেই।’’

তাজমহল ইউনেস্কো দ্বারা অনুমোদিত বিশ্বের ঐতিহ্যমূলক স্থানগুলির অন্যতম। ১৬৫৩ সালে এই মোগল স্থাপত্যের নির্মাণকাজ শেষ হয়। প্রতি বছর অগণিত পর্যটক এর টানেই আগরা যান। ফলত তাজমহল আগরা-সহ সারা ভারতের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। স্থানীয় এক গাইড জানাচ্ছেন, তাজমহলকে ঘিরেই আমাদের মতো অনেকের কর্মসংস্থান। ফলে সরকারের উচিত এই স্মৃতিস্তম্ভের যথাযথ যত্ন নেওয়া।

প্রসঙ্গত, গত তিন দিন ধরেই ভারী বৃষ্টিতে ভিজছে দিল্লি এবং আগরা। শহরের বিভিন্ন এলাকা ছাড়াও জলমগ্ন রাজ্যের মফস্বল, গ্রাম। কোথাও কোথাও ডুবেছে চাষজমি। জলে ডুবেছে জাতীয় সড়কও। এর মাঝেই প্রকাশ্যে এল তাজমহলের মতো গুরুত্বপূর্ণ সৌধের এই চিত্র।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.