Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এক সময় বঙ্গবন্ধুর নাম নিলে শাস্তি দেওয়া হতো: জাফর ইকবাল
জাতীয়

এক সময় বঙ্গবন্ধুর নাম নিলে শাস্তি দেওয়া হতো: জাফর ইকবাল

By iNews DeskAugust 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : বই পড়া একটি সাংঘাতিক ব্যাপার। যারা বই পড়ে আর যারা পড়ে না, তাদের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। বই পড়ার অভ্যাস মানুষের কল্পনাশক্তি বাড়ায়। এ জন্য তোমাদের বই পড়তে হবে। বিভিন্ন রকমের বই আছে, তা পড়তে হবে এবং প্রতিদিন পড়তে হবে।
জাফর ইকবাল

Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বুধবার নারায়ণগঞ্জে আয়োজিত এক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন।

পশ্চিম দেওভোগের ভূইয়ারবগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুলে ‘কৈশোরে তারুণ্যে বই’ প্রতিপাদ্যে এ বইমেলার আয়োজন করা হয়েছে।

জাফর ইকবাল বলেন, আমি ছোটদের জন্য বই লিখি, তাই তারা আমাকে অনেক পছন্দ করে। তারা আমাকে লম্বা চিঠি লেখে। একটি চিঠি এলো, সেখানে লেখা, ‘আমি বই পড়তে পছন্দ করি, কিন্তু আমার বাব-মা আমাকে বই পড়তে দেয় না’। আমি চিঠির উত্তরে লিখেছি, ‘তোমার বাবা-মা যদি তোমাকে খেতে না করে, তবে তুমি লুকিয়ে লুকিয়ে খাও, চুরি করে খাও। ঠিক সেভাবে তোমার বাবা-মা যদি তোমাকে বই পড়তে না দেয়, তুমি লুকিয়ে লুকিয়ে বই পড়ো, বাথরুমে গিয়ে বই পড়ো, প্রয়োজনে কাঁথার নিচে টর্চলাইট জ্বালিয়ে বই পড়ো’।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তিনি বলেন, তোমরা বঙ্গবন্ধুর নাম শুনেছ? তোমরা হয় তো ভাবছ এই মানুষটা কি পাগল, বঙ্গবন্ধুর নাম জিজ্ঞাসা করে? বাংলাদেশের কে বঙ্গবন্ধুর নাম শোনেনি? ১৯৯৪ সালে যখন দেশে আসলাম, তখন দেশে কেউ বঙ্গবন্ধুর নাম বলতে পারত না। একটা সময় ছিল যখন বঙ্গবন্ধুর নাম নিলে শাস্তি দেওয়া হতো। শুধু তাই নয়, রেডিওতে বঙ্গবন্ধুর নাম বলা হতো না, টেলিভিশনে বঙ্গবন্ধুকে দেখানো হতো না। ১৯৯৬ সালে যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় এলো, তখন টেলিভিশন কিনলাম, নিশ্চয়ই এবার বঙ্গবন্ধুকে দেখানো হবে। ২১ বছর পর প্রথমবার বঙ্গবন্ধুকে টেলিভিশনে দেখানো হলো। আমরা একটি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে গেছি। যেই মানুষটি স্বাধীনতার মধ্য দিয়ে একটি দেশ এনে দিলেন, সেই দেশে তার নাম নেওয়া অপরাধ ছিল। আসলে বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই জিনিস। পৃথিবীতে খুব কম দেশ আছে, যেখানে একটা মানুষ ও দেশকে একসঙ্গে তুলনা করা হয়।

বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা, লেখক ও গণমাধ্যমকর্মী তুষার আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) নাজমুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ট্রাস্টি সদস্য আব্দুস সালাম, কাশেম জামাল, দেলোয়ার হোসেন চুন্নু, জাকির হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল, সালমা পারভিন, আফজাল হোসেন পন্টি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহসান সাদিক শওন প্রমুখ।

প্রতি লিটার অকটেন বিক্রি করে ২৫ টাকা লাভ হয়: বিপিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa