Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিভিন্ন আকারের তাজা ইলিশের হাট
বরিশাল বিভাগীয় সংবাদ

বিভিন্ন আকারের তাজা ইলিশের হাট

By Shamim RezaJune 23, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : জোয়ারে বিষখালী নদীতে জাল ফেলে স্থানীয় জেলেরা। ভাটিতে তা তোলা হয়। ইলিশের মৌসুমে না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার সময় জেলেদের জালে উঠছে বিভিন্ন আকারের তাজা ইলিশ। সেই মাছ নিয়ে বিকেলে বেতাগী পৌর শহরের বাজারে হাজির হন জেলেরা।

তাজা ইলিশের হাট

Advertisement

সেখানে খুচরা এবং পাইকারি ক্রেতাদের ভিড়। নদীর তাজা ইলিশ কিনতে প্রতিদিনই বাজারে ক্রেতাদের সমাগম হয়। পৌর শহরের সেতুর ঢালে প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় বসে এই ইলিশের বাজার। সন্ধ্যার পর বাজারটি জমজমাট হয়ে ওঠে।
ঈদুল আজহার ছুটিতে এখনো অনেকে এলাকায় রয়েছেন। চাহিদার তুলনায় ইলিশ কম পাওয়ায় বিক্রেতারা বেশি দামে বিক্রি করছেন।

সরেজমিনে দেখা গেছে, বেতাগী পৌর শহরের ‘টাউন ব্রিজ’ নামে পরিচিত সেতুর পশ্চিম পাড়ে বিকেল থেকে নদীর ইলিশ, আইড়, তপসি ও চিংড়ি মাছ নিয়ে জেলেরা আসতে শুরু করেন। তারা বাঁশের ডালায় তাজা ইলিশের পসরা নিয়ে বসেন।

দরদাম করে ইলিশসহ অন্যান্য মাছ কেনেন ক্রেতারা। পৌর শহরের সরকারি কলেজ এলাকার বাসিন্দা মজিবর রহমান বলেন, ‘সন্ধ্যার পর মাছ কিনতে শহরের ব্রিজের ঢালে আসি। এখানে বিষখালী নদীর তাজা ইলিশ পাওয়া যায়। দেশের অন্যান্য নদীর মাছের তুলনায় বিষখালী নদীর মাছ সুস্বাদু। এলাকায় ঈদুল আজহার লোকজন থাকায় আগের চেয়ে দাম একটু বেশি।’

জানা গেছে, বর্তমানে ইলিশের মৌসুম না হলেও পূর্ণিমা তিথিতে বিষখালী নদীতে পানি বেশি থাকায় জেলেদের জালে ধরা পড়ছে বিভিন্ন আকারের মাছ। স্থানীয় নদ-নদীতে জেলেদের জালে মাঝারি ও বড় বড় আকারের ইলিশ ধরা পড়ছে। সাধারণত আষাঢ় থেকে কার্তিক-অগ্রহায়ণ মাস পর্যন্ত বিষখালী নদীতে প্রচুর ইলিশ পাওয়া যায়। প্রতিদিনই চার-পাঁচটি বড় (এক কেজি, এক কেজি ২০০ গ্রাম এবং দেড় কেজি ওজনের) ইলিশ পাওয়া যায়। তবে তুলনামূলকভাবে এসব মাছের দাম চড়া।

বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের একটি ইলিশের দাম ১৬০০ থেকে ১৮০০ টাকা এবং কেজিতে দুইটি ইলিশের দাম ১০০০ থেকে ১২০০ টাকা। এ ছাড়া কেজিতে তিনটি ইলিশের দাম ৭০০ থেকে ৮০০ টাকা, জাটকা কেজিতে চার-পাঁচটি ইলিশের দাম ৬০০-৮০০ টাকা এবং দেড় কেজি ওজনের একটি ইলিশ ৪০০০ টাকা থেকে ৫০০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে ইলিশ মাছ বিক্রেতা সুনিল হাওলাদার ও জাকির হোসেন বলেন, ‘চাহিদার তুলনায় কম ইলিশ পাওয়া যাচ্ছে। তাজা ইলিশের চাহিদা বেশি, এ ছাড়া বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এ জন্য দাম বেশিতে বিক্রি করতে হচ্ছে।’

পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী শওকত হোসেন বলেন, ‘দোকানে বিষখালী নদীর তাজা ইলিশের চাহিদা বেশি। তাই পাঁচটি তাজা ইলিশ কিনে নিয়েছি। যার ওজন হয়েছে চার কেজি।’

খোলামেলা রোমান্সের দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, যা দেখে ঘাম ঝরছে পুরুষ ভক্তদের

উপজেলার মৎস্য ব্যবসায়ী এস এম মাহমুদুল হাসান বলেন, ‘বর্তমানে বিষখালী নদীতে মাছ কম পাওয়া যাচ্ছে। মাছের প্রজননের সময় সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করায় এ বছর এই বিষখালী নদীতে বেশি মাছ ধরা পড়বে। সারা বছরই এ নদীতে পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে কমবেশি ইলিশ ধরা পড়ছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026

Latest News

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa