Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ চায়ের দোকান চালাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তিন বন্ধু
বিভাগীয় সংবাদ রংপুর

চায়ের দোকান চালাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তিন বন্ধু

By Shamim RezaNov 29, 2023, 6:25 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অস্থায়ী চা দোকানটি নজর কেড়েছে চা প্রেমীদের। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত তিন বন্ধু এটি পরিচালনা করেন। নাম দিয়েছেন গ্র্যাজুয়েট চা ওয়ালা। পরিবেশবান্ধব পোড়ামাটি ও কাগজের কাপে চা পরিবেশন করায় দিনদিন জনপ্রিয়তা বাড়ছে। প্রতিদিন বিক্রি হয় কমপক্ষে পাঁচ শ’ কাপ চা।

তিন বন্ধু

বিকাল চারটা থেকে রাত ৯টা পর্যন্ত সরগরম থাকে দোকানটি। এক বন্ধু চা বানান, আরেক বন্ধু ট্রেতে সাজান আর অপর বন্ধু অপেক্ষমাণ চা প্রেমীদের হাতে তুলে দেন চায়ের কাপ। নতুনত্ব আনতে পরিবেশবান্ধব পোড়ামাটি ও কাগজের কাপ ব্যবহার করেন তারা। পোড়ামাটির কাপে চায়ের দাম ২০ টাকা আর কাগজের কাপে ১৫ টাকা। শীত উপেক্ষা করে নানান পেশার মানুষ আসেন চা পান করতে। অনেকে আসেন পরিবার নিয়ে।

তিন বন্ধু দিনাজপুরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন। ব্যতিক্রম কিছু করার চিন্তা থেকেই চায়ের দোকান দেন তারা। শুরুতে অন্য বন্ধুরা বিষয়টি ভালো চোখে না দেখলেও দিনদিন জনপ্রিয় হয়ে উঠে তাদের ব্যবসা। এখন তারা সফল উদ্যোক্তা।

চা বিক্রির টাকায় লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি সঞ্চয়ও করছেন তারা। এটি দেখে শিক্ষিত বেকার যুবকরা উৎসাহিত হবেন বলেও আশা তিন বন্ধুর।

গ্র্যাজুয়েট চা-ওয়ালার প্রধান উদ্যোক্তা সুরুত জামান ইসলাম সুজন বলেন, শুরুতে কেউ ভালোভাবে নেয়নি। পরিবারের সঙ্গে এক প্রকার যুদ্ধ করতে হয়েছিল। পরে অবশ্য পরিবারকে ম্যানেজ করা গেছে। এ ছাড়াও পরিকল্পনা অনেক আগে করলেও আর্থিক সমস্যার কারণে শুরু করা যায়নি। পরবর্তীতে ফাইবারসহ বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ৮০ হাজার টাকার মূলধন দিয়ে দুই মাসে গ্র্যাজুয়েট চা-ওয়ালার পথচলা শুরু হয়।

বাড়িতে বসেই চাষ করুন এলাচ, ইনকাম করতে পারবেন লাখ টাকা

গ্র্যাজুয়েট চা-ওয়ালার উদ্যোক্তা সাইফুল ইসলাম বলেন, আমরা তিনজনই প্রথম দিকে মাত্র ৮০ হাজার টাকা মূলধন নিয়ে গ্র্যাজুয়েট চা ওয়ালার যাত্রা শুরু করি। এখন আমরা সবার কাছ থেকে সারা পাওয়ায় আরও অনুপ্রাণিত হচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আগামী ৭ বছরের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকটি শাখা খোলা।

সূত্র ও ছবি : আরটিভি অনলাইন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp