Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চা বাগান উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করলেন চাষি
বিভাগীয় সংবাদ রংপুর

চা বাগান উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করলেন চাষি

By Shamim RezaDecember 21, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : স্বপ্ন পূরণে ২০১০ সালে পঞ্চগড়ে নিজের সাত বিঘা জমিতে সমতলের চা-বাগান গড়েছিলেন চাষি শাহজালাল। দীর্ঘ ১৩ বছর অতিক্রম করলে লোকসানের মুখে পড়ে সেই স্বপ্ন উপড়ে ফেললেন তিনি নিজেই। একইসঙ্গে চা বাগান করাকে পাপ অবহিত করে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসলও করেছেন তিনি। এ সময় তার শ্রমিক ও স্থানীয়রাও বিস্ময় নিয়ে দেখেন এই দৃশ্য।

চাষি

Advertisement

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া এলাকায়। শাহজালাল পঞ্চগড় পৌরসভার উত্তর জালাসী এলাকার বাসিন্দা। এমন কাণ্ড কেন ঘটালেন সে প্রশ্ন করা হয় চা-চাষি শাহজালালকে।

তিনি বলেন, ২০১০ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া এলাকায় নিজের কেনা ৭ বিঘা জমিতে চা বাগান করি। এই বাগান করতে অনেক ব্যয় হয়েছে আমার। শুরুতে লাভ হলেও এরপর চলে পালাক্রমে লোকসান। আর এই লোকসানের মূল কারণ চায়ে সিন্ডিকেট। এ পর্যন্ত আমার প্রায় ২০ লাখ টাকার লোকসান হয়েছে।

সিন্ডিকেটের খপ্পরে পড়ে এই লোকসান হয়েছে বলে অভিযোগ করলেন শাহজালাল। এ চা-চাষি বলেন, কারখানা মালিকরা সিন্ডিকেট করে চা-চাষিদের জিম্মি করে রেখেছেন। দিন দিন তাদের ব্যবসা ও পরিধি বাড়লেও চাষিরা গুণছেন লোকসান। প্রতি কেজি চা-পাতা উৎপাদন করতে গিয়ে আমাদের খরচ হয় প্রায় ১৮ টাকা।

কিন্তু সেই চা-পাতা বিক্রি করে আমরা পাচ্ছি মাত্র ৮ থেকে ১০ টাকা। তার মধ্য থেকেও আবার ওজন থেকে কখনও ২০ কখনো ৫০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হয় দাম। এভাবে আমরা আর টিকতে পারছি না। প্রশাসন ও চা বোর্ড কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তাই চা কারখানা মালিকদের দৌরাত্ম্য থেকে মুক্ত হতেই চা বাগান উপড়ে ফেলার সিদ্ধান্ত নেই। তার এই বাগান করার পাপ হিসেবে দুধ দিয়ে গোসল করলাম।

ন্যায্য মূল্য না পেয়ে শাহজালালের মতো অনেক চাষি নিজেদের গড়া চা-বাগান উপড়ে ফেলেছেন বলে জানালেন স্থানীয়রা।

এ বিষয়ে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, পঞ্চগড়ের চায়ের গুণগত মান উন্নয়নে তারা কাজ করছেন। ইতোমধ্যে চাষিদের মধ্যে প্ল্যাকিং মেশিন বিতরণ করা হচ্ছে। যার মাধ্যমে চাষিরা কারখানায় ছোট পাতা সরবরাহ করতে পারবেন এবং কারখানাগুলো ভালো মানের চা উৎপাদন করতে পারবে।

তিনি জানান, প্রত্যাশা, দ্রুতই সমতলের চায়ের সুদিন ফিরে আসবে। এ জন্য চাষিদের নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিশ্বের যেসব দেশে ঘুরতে ভিসার প্রয়োজন নেই

তবে বাগান উপড়ে না ফেলতে চাষিদের প্রতি অনুরোধ জানান চা-বোর্ডের এই কর্মকর্তা। সকল সমস্যা কাটিয়ে সবুজ চায়ের আবাদ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa