চট্টগ্রামে মায়ের কোল থেকে দুই মাসের শিশুকে ছিনিয়ে নিয়ে আছাড় মেরে হত্যা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চারিয়া-মুরাদপুর এলাকা ইব্রাহীম মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম সাপরিনা জান্নাত মাহিরা। সে ওই এলাকার ওসমান গণি ও সুমাইয়া আক্তারের মেয়ে।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, সকালে ওসমান গনি তার স্ত্রী সুমাইয়া আক্তারের কাছে চা চান। কিন্তু চা দিতে দেরি হওয়ায় সুমাইয়ার কাছ থেকে মেয়ে মাহিরাকে কেড়ে নিয়ে মাটিতে দুইবার আছাড় দেন ওসমান গনি। পরে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, মৃত্যুর খবর শুনে শিশুটির বাবা পালিয়ে যান। তবে আমরা শিশুটির চাচা রোমানকে আটক করেছি। এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


