Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঈদের দিনেও সড়কে শিক্ষকরা
জাতীয় শিক্ষা

ঈদের দিনেও সড়কে শিক্ষকরা

By iNews DeskJune 17, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহার দিনেও ১৭তম নিবন্ধনধারী ৭৩৯ জন শিক্ষক সড়কে দাঁড়িয়েছেন। এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনবঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষকরা।

ঈদের দিনেও সড়কে শিক্ষকরা

Advertisement

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

১৭ শিক্ষক নিবন্ধন ফোরামের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হামিদুর রহমান বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি, রিটেন ও ভাইভার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ২৮ ডিসেম্বরে। ১ বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। এতে আমাদের ৭৩৯ জনের বয়স পার হয়ে গেছে। অথচ সনদের মেয়াদ ৩ বছর থাকা সত্ত্বেও ১ বার আবেদনের সুযোগ দেওয়া হলো না। কিন্তু বিগত গণবিজ্ঞপ্তিতে সবগুলোতেই ছাড় দেওয়া হয়েছে। এছাড়া করোনার জন্য সারা পৃথিবী ছাড় পেলেও শুধু ১৭তমদের জন্য কোনো ছাড় নাই।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, আমাদের মৌলিক অধিকার পেতে এতো হয়রানি, এত দুঃখ। আমরা ১৭তম শিক্ষকরা কখন এই হয়রানি থেকে মুক্তি পাব? তারা মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আবেদনবঞ্চিত ৭৩৯ জন শিক্ষককে অন্তত একবার আবেদনের সুযোগ করে দিতে পারেন।

এ সময় দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এর আগে ১৭তম শিক্ষকরা অন্তত একবার আবেদন এর দাবিতে এনটিআরসিএর কার্যালয়ের সামনে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার আন্দোলন করে আসছেন সারা দেশের ১৭তম ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারী শিক্ষকরা। এমনকি আবেদনের সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএর চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের সমন্বয়কারীরা জানান, আমাদের যৌক্তিক দাবি মানা না হলে ঈদুল আজহার ছুটির পর এনটিআরসিএর কার্যালয়ের সামনেসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে বৃহত্তর আন্দোলন হবে।

উল্লেখ্য, এনটিআরসিএ কর্তৃক গত ৩১ মার্চ প্রকাশিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৪ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছে। এতে এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ করছে ২২ হাজারের কিছু সংখ্যক প্রার্থীকে। এতে ১৭তম ৭৩৯ শিক্ষক নিবন্ধনধারীরা বঞ্চিত হয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa