Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ৩য় দিন শেষে ভালো অবস্থানে টাইগার বাহিনী
ক্রিকেট (Cricket) খেলাধুলা স্লাইডার

৩য় দিন শেষে ভালো অবস্থানে টাইগার বাহিনী

By Saiful IslamMay 17, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ের সর্বোচ্চ প্রদর্শনী করছে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কান বোলার-ফিল্ডারদের খাটিয়ে, হতাশায় ডুবিয়ে রানপাহাড়ে চড়ার মঞ্চ প্রস্তুত করে ফেলেছে টাইগাররা।
৩য় দিন শেষে ভালো অবস্থানে টাইগার বাহিনী

Advertisement

অধিনায়ক মমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত বাদে বাকিদের দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বাগতিকরা মাত্র ৩ উইকেট হারিয়ে করেছে ৩১৮ রান। লঙ্কানদের চেয়ে এখনো তারা ৭৯ রান পিছিয়ে আছে।

বিনা উইকেটে ৭৬ রান নিয়ে মঙ্গলবার (১৭ মে) ম্যাচের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। তামিম ইকবাল আর মাহমুদুলের জুটি ভাঙে ১৬২ রানে। আসিথা ফার্নান্দোর বলে কিপার ডিকাভেলার গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন ১৪২ বলে ৯ চারে ৫৮ রান করা মাহমুদুল।

পরবর্তী ২২ রানের মধ্যে দ্রুত ফিরে যান নাজমুল হোসেন শান্ত (২২ বলে ১) এবং অধিনায়ক মুমিনুল হক (১৯ বলে ২)। মধ্যাহ্ন বিরতির পর ১৬২ বলে ক্যারিয়ারের ১০ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। ব্যক্তিগত ১৩৩ রানে ক্রাম্পের শিকার হয়ে তিনি অবশ্য মাঠ ছেড়েছেন। সুস্থ হলে আবার মাঠে নামবেন।

তামিম রিটায়ার্ড হার্ট হওয়ার পর মুশফিকের সঙ্গী হন লিটন কুমার দাস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। দুজনের ব্যক্তিগত স্কোরও সমানতালে এগিয়ে যাচ্ছিল। ৯৭ বলে ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেন লিটন দাস। এর একটু পরেই ১২৫ বলে নিজের ২৬তম টেস্ট ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম।

তৃতীয় দিন শেষে এই জুটি ৯৮* রানে অবিচ্ছিন্ন আছে। মুশফিক ১৩৩ বলে ২ চার ৫৩ এবং লিটন ১১৪ বলে ৮ চারে ৫৪ রানে অপরাজিত। বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৩১৮ রান। লঙ্কানদের চেয়ে টাইগাররা এখনো ৭৯ রানে পিছিয়ে।

ব্যথা পেয়ে মাঠে নামা হলো না তামিমের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

July 7, 2026
আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

July 7, 2026
আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

July 7, 2026

Latest News

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

Rolando

আমি ২০১৬ সালে ইউরো জিতেছি, যা বিশ্বকাপ জয়ের সমান : রোনালদো

PM

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa