তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের নবাগত দল তামিলগা ভেট্রি কাজাগম (টিভিকে) ঐতিহাসিক ফলাফল অর্জন করেছে। এই জয়ে রাজ্যের শিল্প এবং বাণিজ্যিক মহল আশাবাদীর পাশাপাশি সতর্কও রয়েছে বলে জানা গেছে। ভারতের অন্যতম শীর্ষ শিল্প কেন্দ্র হিসেবে পরিচিত রাজ্যটিতে অ্যাপল এবং স্যামসাংয়ের মতো বৈশ্বিক টেক জায়ান্টদের কারখানাও রয়েছে।

এদিকে অনেক শিল্পগোষ্ঠী টিভিকের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
কারণ দলটির নির্বাচিত প্রার্থীদের অনেকেই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছে। খবর গালফ ডেইলি নিউজ
রাজ্য নির্বাচনে জোসেফ বিজয়ের দল ২৩৪ আসনের বিধানসভায় ১০৮ আসন জিতে প্রথম স্থান অধিকার করেছে। এটি কয়েক দশক ধরে রাজ্য শাসন করা ডিএমকে-এআইএডিএমকের মতো দলকে পরাজিত করেছে।
৫২ বছর বয়সী বিজয় আগামী এক দশকে তামিলনাড়ুকে ১.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
গত অর্থবছরে রাজ্যের অর্থনীতি প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ভারতের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
বিশ্লেষক ও ভোটাররা বলেছেন, দীর্ঘদিন দুই দলের শাসন ও আধিপত্য তিক্ত করে তুলেছিল সাধারণ মানুষদের। সেই সঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে নানা প্রতিশ্রুতিতে টিভিকে-কে জিততে সাহায্য করেছে।
বস্ত্র, রিয়েল এস্টেট, প্রযুক্তিসহ বিভিন্ন খাতের নির্বাহীরা বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করে টিভিকে নেতৃত্বাধীন সরকার ব্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরি করবে।
দলের অভিজ্ঞতার অভাব নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে টিভিকে-র এক নেতা বলেন, ‘অভিজ্ঞতা যাতে নেতৃত্বে কোন বাধা সৃষ্টি না করে সে বিষয়ে দল কাজ করছে। তবে এটা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
গতকাল বুধবার বিজয় রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করেছেন।
তামিলনাড়ুতে চলচ্চিত্র জগতের তারকাদের নিজেদের ব্যাপক জনপ্রিয়তা ও ভক্তকুলকে কাজে লাগিয়ে শক্তিশালী রাজনৈতিক জীবন গড়ার এক দীর্ঘ ইতিহাস রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তাদের মধ্যে রয়েছেন অভিনেতা এম জি রামচন্দ্রন ও জে জয়ললিতা এবং চিত্রনাট্যকার এম করুণানিধি। যাঁরা সবাই রাজ্যটিতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


