Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতের ‘তোপ থেকে বাঁচতে’ সিরিজে থাকছেন না সেই আম্পায়ার
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতের ‘তোপ থেকে বাঁচতে’ সিরিজে থাকছেন না সেই আম্পায়ার

By Tarek HasanApril 21, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক: দুয়েক দিন পরই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। আগামী ২৮ এপ্রিল থেকে প্রথমবারের মতো দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ঘরের মাঠের সিরিজ, অথচ সাম্প্রতিক সময়ে দেশের আম্পায়ারিংয়ে নিয়মিত মুখ তানভীর আহমেদ থাকছেন না এবার। কারণটাও হয়তো অনুমান করা যায়, এর আগে দু’দলের মুখোমুখি দেখায় ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরকে দেওয়া তার একটি আউট নিয়ে বিতর্ক হয়েছিল।

আম্পায়ার

Advertisement

তবে ক্রিকেট ম্যাচে বিতর্ক তো থাকেই, তাই বলে কোনো আম্পায়ার পুরো সিরিজ থেকে বাদ পড়বেন? তেমন নজিরই দেখা যেতে পারে নিগার সুলতানা জ্যোতিদের আসন্ন সিরিজটিতে। নাম প্রকাশ না করে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ নিয়ে জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। যেখানে তিনি বলেছেন, ভারতীয় ক্রিকেটারদের ‘টার্গেট’ হওয়া থেকে বাঁচাতে তানভীরকে এই সিরিজের আম্পায়ারিংয়ে রাখা হচ্ছে না!

বিসিবির ওই কর্মকর্তা জানান, ‘আমি মনে করি আসন্ন সিরিজে যদি তাকে (তানভীর) রাখা হয়, তাহলে তিনি ভারতীয় ক্রিকেটারদের টার্গেটে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা তেমনটা চাই না এবং সে কারণে তাকে বাংলাদেশ-ভারত মেয়েদের সিরিজে না রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

অন্যদিকে, তানভীরকে ভারত সিরিজে না রাখা নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে জানিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তাকে দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, তানভীর ভারতীয় মেয়েদের বিপক্ষে হোম সিরিজের অফিসিয়াল তালিকায় নেই। আমরা তাকে জিম্বাবুয়ের বিপক্ষে ছেলেদের অপর হোম সিরিজে যুক্ত করব, দুটি সিরিজই প্রায় একই সময়ে হবে।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পরবর্তীতে ৩ মে থেকে শুরু হবে এই সিরিজ। এরপর ৫, ৭, ১০ ও ১২ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো। এর আগে ২৮ এপ্রিল থেকে জ্যোতিরা নামবেন ভারতীয় মেয়েদের বিপক্ষে। পরবর্তীতে ৩০ এপ্রিল এবং ২, ৬ ও ৯ মে হারমানপ্রীতরা বাংলাদেশের মোকাবিলা করবে।

এর আগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিল ভারতীয় মেয়েরা। সিরিজের শেষ ওয়ানডেতে নাহিদা আক্তারের বলে সুইপ খেলতে গিয়ে সফরকারী অধিনায়ক হারমানপ্রীতের ব্যাট ও পা (অস্পষ্ট) ছুঁয়ে স্লিপারের হাতে ধরা পড়ে। ওই সময় আবেদনে সাড়া দিয়ে তাকে আউট দেন আম্পায়ার তানভীর। এমন সিদ্ধান্ত কিছুতেই মানতেই পারছিলেন না ভারতীয় অধিনায়ক। মাঠে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে হাতে থাকা ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বসেন। এতে একটি স্ট্যাম্প উড়ে গিয়ে পড়ে ৪-৫ হাত দূরে। এরপর আম্পায়ারের দিকে আঙুল তুলে কিছু কথা বলে ক্ষোভ নিয়ে মাঠ ত্যাগ করেন তিনি।

ম্যাকগার্ক ঝড়েও হায়দরাবাদকে ছুঁতে ব্যর্থ দিল্লি

সিরিজটি শেষ হয়েছিল ১-১ সমতায়। ফলে দু’দল ট্রফি ভাগাভাগি করেছে। তবে পুরস্কার বিতরণী মঞ্চের ডানে দাঁড়িয়েও রাগে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছিল হারমানপ্রীতকে। শেষে জ্যোতিদের তাচ্ছিল্য করেও তিনি কিছু মন্তব্য করেন। গ্র্যান্ড স্ট্যান্ডভর্তি দর্শকদেরও যেন তার সহ্য হচ্ছিল না। তিনি যে মেজাজ হারিয়েছেন, তা বোঝাই যাচ্ছিল। পরবর্তীতে সাংবাদিকদের সামনে বলে যান— বাংলাদেশে ভবিষ্যতে খেলতে এলে ‘প্যাথেটিক আম্পায়ারিং’–এর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়েই আসবেন! পুরো ঘটনায় পরে ভারত অধিনায়ককে দুই ম্যাচে নিষিদ্ধ করে আইসিসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

July 16, 2026
ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

July 16, 2026
মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

July 16, 2026

Latest News

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

ফাইনাল

‘কেউ আমাদের সুবিধা দেয়নি, আমরা সেরা বলেই ফাইনালে’

মেসি

এমবাপের সমান গোল করেও কেন গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি?

স্কালোনি

ডি পলকে বেঞ্চে বসানোর চমকপ্রদ তথ্য দিলেন স্কালোনি

মেসি

মেসি কত অর্থের মালিক, জানুন আয়ের প্রধান উৎস

afp-messi

মেসির যেসব রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি

আর্জেন্টিনা

স্পেনকে হারালেই ইতিহাস, অনন্য কীর্তির দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa