সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ভবঘুরে, নেশাগ্রস্ত ও ভিক্ষাবৃত্তির সাথে জড়িত শিশু-কিশোরদের তালিকা করে শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

Manikganj Pic-21.10.2024

Advertisement

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা মানবাধিকার লঙ্ঘন ও সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভায় এ সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়।

জানা যায়, মানিকগঞ্জের বহু শিশু-কিশোর পরিবারের সদস্যদের অবহেলায় ভিক্ষাবৃত্তি, মাদকসেবনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সেসব শিশু-কিশোররা দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় বেড়ে উঠলেও তাদের মানবিক ও মানসিক বিকাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন নজরদারি ছিলনা।

মানিকগঞ্জের অবহেলিত শিশু-কিশোরদেরদের ভিক্ষাবৃত্তি, ভবঘুরে অবস্থায় রাস্তাঘাটে মাদক সেবন ও তাদের মানবেতর জীবনযাপন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর নড়েচড়ে বসে মানিকগঞ্জের প্রশাসন।

গণমাধ্যমের এসব সংবাদকে আমলে নিয়ে সোমবার সকালে মনবাধিকার ও সুরক্ষা বিষয়ক ওই সভায় মানিকগঞ্জের জেলা প্রশাসন অবহেলিত সেই শিশু-কিশোরদের তালিকা করে বিভিন্ন শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

জেলা মানবাধিকার লঙ্ঘন ও সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: মকছেদুল মোমিন, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো: জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, অবহেলিত শিশু-কিশোরদের উন্নয়নে আমরা আগে থেকেই কাজ করে যাচ্ছি। এসব শিশুদের নিয়ে আপনারাও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছেন। আইন অনুযায়ী এসব শিশু-কিশোরদের তালিকা করে তাদেরকে সরকারি শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.