Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ লাল শাপলার বিলে সৌন্দর্যের হাতছানি
বরিশাল বিভাগীয় সংবাদ

লাল শাপলার বিলে সৌন্দর্যের হাতছানি

By Saiful IslamOctober 5, 20234 Mins Read

জুমবাংলা ডেস্ক : নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচে বিলের কালচে পানির ওপর সবুজের ফাঁকে থরে থরে ফুটে আছে লাল শাপলা। সবকিছু মিলিয়ে প্রকৃতিকে ভিন্ন এক রূপে সাজিয়ে তোলা হয়েছে যেন রং-তুলির আঁচরে।

লাল শাপলার বিলে সৌন্দর্যের হাতছানি

Advertisement

তাই যেন সৌন্দর্যমণ্ডিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ও উজিরপুর উপজেলার সাতলার এ লাল শাপলার বিলে পর্যটকদের ভিড় প্রতিনিয়ত বাড়ছে।

এমন সময়টাতে সপ্তাহের সাত দিনেই ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে বিস্তীর্ণ লাল শাপলার বিল এলাকা। যে বিলের পানিতে ঘুরে বেড়িয়ে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। তবে এখানে যে শুধু লাল শাপলা বা প্রকৃতির সবুজ রংয়ের সমারোহই ঘটেছে এমনটাও নয়, এখানে লাল শাপলার মাঝেই দেখা মিলছে সাদা শাপলা, সাদা বক, দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি।

আরিফুর রহমান নামের এক পর্যটকের মতে, এ শাপলার বিলে ঘুরে যে কেউ চিরচেনা বাংলার এক অপরূপের দেখা পাবে। তবে এ রূপ দেখতে হলে অবশ্যই ভোরের সূর্য ওঠার আগে সেখানে থাকতে হবে। কারণ ভোরে প্রকৃতি যেভাবে তার রূপ মেলে ধরে সেটি আর গোটা দিনেও উপভোগ করা যাবে না।

লাল শাপলার বিলে সৌন্দর্যের হাতছানি

সনিয়া নামের এক তরুণী বলেন, এটা একটি অন্যরকম জায়গা। বিলের পাশ ধরে এগিয়ে চলা সড়কে দাঁড়িয়ে যতদূর চোঁখ যাবে, সবুজের মাঝে রক্তিম আভা হাতছানি দেবে। আর বিলের পানিতে নৌকা নিয়ে এগিয়ে চললে দেখা মিলবে লাল আর সাদা শাপলার সঙ্গে বক, ডাহুক, পানকৌড়ি, দোয়েল, শালিক, মাছরাঙাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি, শোনা যাবে তাদের কলকাকলি। এছাড়া দেখা মিলবে মৌমাছিসহ বিভিন্ন ধরনের পোঁকামাকরও। এ যেন এক স্বর্গপুরী, যার চারিদিক শিল্পীর নিপুন হাতে আকা চিত্রকর্ম শোভা পাচ্ছে।

স্থানীয়রা বলছেন, বর্ষার ছয় মাস নিচু জমিতে কখনও হাটু আবার কখনও কোমর পানি থাকে। আর এতেই প্রকৃতির এই দান লাল শাপলা ফোঁটে। জুলাইয়ের শেষ দিক থেকে শুরু করে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বিলে শাপলা বেশি থাকে। দুর্গাপূজার আগ পর্যন্ত অনেকে এ শাপলা তরকারি হিসেবে খাওয়ার জন্য বিক্রি করেও জীবিকা নির্বাহ করে। তবে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত প্রায় দুই মাস শাপলা বিলে পর্যটকদের আনাগোনা বেশি হয়।

তবে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে কিছু সময়ের জন্য নিজেকে মেলে ধরে লাল শাপলাগুলো আবার সূর্য মাথার ওপর উঠতেই ধীরে ধীরে নিজেকে আবার গুটিয়ে নেয়। আর তাইতো শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে সূর্য প্রখর হওয়ার আগে। প্রকৃতির নিয়মকানুন যারা জানেন বা বোঝার চেষ্টা করেন, তারাই শাপলার সৌন্দর্যে মুগ্ধ হতে ভোরেই হাজির হয়ে যান বিলে। ছোট ছোট নৌকায় করে বিলজুড়ে ঘুরে বেড়ানোই এখানে আনন্দ যোগায়।

লাল শাপলার বিলে সৌন্দর্যের হাতছানি

স্থানীয় বাসিন্দা সমীরন বলেন, বরিশাল নগর থেকে সড়কপথে এ শাপলার বিলের দূরত্ব দুদিক থেকে দুরকম। নগরের নথুল্লাবাদ থেকে গৌরনদী ও আগৈলঝাড়ার পয়সারহাট হয়ে শাপলার বিলে যেতে চাইলে ৬১ কিলোমিটার পথ। আর উজিরপুর পৌর শহর ও হারতা হয়ে বিলে যেতে চাইলে ৫১ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এজন্য বেশিরভাগ পর্যটক বরিশাল থেকে ভোরই নিজেদের মোটরসাইকেল, গাড়ি নয়তো, ভাড়া করা থ্রি-হুইলার, প্রাইভেটকার, মাইক্রাবাস নিয়ে যাত্রা শুরু করেন। অনেকে আবার উজিরপুর কিংবা আগৈলঝাড়া উপজেলা সদরে এসেও রাত কাটান। তবে আত্মীয়-স্বজন না থাকলে শাপলার বিলের আশেপাশে থাকার কোনো ব্যবস্থা নেই।

যদিও বিশ্রামাগারসহ পাবলিক টয়লেটের অভাবে পাশাপাশি বিলে যেতে বেশকিছু সড়কের বেহাল দশা কিছুটা কষ্টও দিচ্ছে পর্যটকদের। তবে পর্যটকদের কথা মাথায় রেখে উন্নয়ন কাজগুলোকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে ও ইউটিউবে লাল শাপলার অনেক ছবি ও ভিডিও দেখে ঘুরতে আসা তরুণ রাকিব বলেন, বিলের পানিতে নৌকায় ভেসে বেড়াতে খুবই ভালো লেগেছে, বার বার এখানে ঘুরতে আসারও ইচ্ছে রয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে প্রকৃতিপ্রেমীরা ঘুরতে আসতে চাইবেন না। তাই যোগাযোগ ব্যবস্থা খুব দ্রুতই উন্নয়ন জরুরি।

লাল শাপলার বিলে সৌন্দর্যের হাতছানি

সাতলার শাপলার বিলের মাঝি ফাইজুল মিয়া বলেন, শাপলা বিলে নামার জন্য কোথাও কোনো ঘাট নেই, নেই যাত্রী ছাউনি ও টয়লেট। সাতলাতে বিশ্রামাগার বানানো হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি। এছাড়া যাতায়াতের একমাত্র রাস্তাটির অবস্থাও ভালো না। এসবকিছুর উন্নয়ন হলে কৃষি ও মৎস্য নির্ভর এ অঞ্চল হবে পর্যটন বান্ধব।

এ বিষয়ে সাতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন হাওলাদার বলেন, সাতলা ইউনিয়নে প্রায় ১১ শ’ একক জমি নিয়ে তিনটি শাপলা বিলের স্পট রয়েছে। রাস্তা সংস্কার কাজ চলমান রয়েছে আশা করি খুব শিগগিরই সংস্কার কাজ শেষ হবে। তবে পর্যটকদের জন্য বিশ্রামাগার দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত করাসহ টয়লেট ও যাত্রী ছাউনিসহ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানান তিনি।

আর বরাদ্দ পেলে শাপলা বিলকে আরও পর্যটক বান্ধব করে গড়ে তোলার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, পর্যটন করপোরেশনের অর্থায়নে ওয়াশব্লকসহ একটি বিশ্রামাগার নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কাজ চলমান রয়েছে। আমরা আরও বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলে অবশিষ্ট কাজ সম্পন্ন হবে। আর পর্যটকরা যে সড়ক ব্যবহার করেন সে সড়ক সংস্কারেও উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa