হাসান ভূঁইয়া, সাভার (ঢাকা) : আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হলেন সাভারের আশুলিয়ার ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়া। এ নিয়ে তিনি ৬ষ্ঠ বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ তরুণ করদাতা নির্বাচিত হলেন।
শ্রেষ্ঠ করদাতা রোমান ভূঁইয়া

Advertisement

শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৭টার দিকে ৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ করদাতা হওয়ার বিষয়টি জুমবাংলাকে নিশ্চিত করেন তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়া।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে ঢাকা অফিসার্স ক্লাবে তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা ম্মারক প্রদান করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পক্ষে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

এ সময় প্রধান অতিথি মাননীয় অর্থ মন্ত্র আ হ ম মোস্তফা কামাল ও বিশেষ অতিথি হিসেবে মাননীয় শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি) এবং অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতেমা ইয়াসমিন উপস্তিত ছিলেন।

তানভীর আহম্মেদ রোমান ভূইয়া আশুলিয়ার জামগড়া এলাকার মো. ছফিল উদ্দিন ভূঁইয়া ও তছিমন্নেছা দম্পতির তৃতীয় সন্তান। তিনি বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী।

এ ব্যাপারে তানভীর আহমেদ রোমান ভূঁইয়া বলেন, ‘ব্যবসা বড় হতে থাকলেও কখনই কর ফাঁকি দেয়ার চিন্তা মাথায় ঢোকেনি। ব্যবসা শুরুর পরের বছর থেকে আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসা যত এগিয়েছে, কর দেয়া ততই বাড়িয়েছি। ২০১৬ সালে ঢাকা জেলায় প্রথম সেরা করদাতা হিসেবে সম্মননা পাই। এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং সর্বশেষ ২০২২ সালেও সেরা করদাতা নির্বাচিত হলাম। আমি মনে করি, রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিৎ নয়। কখনই সম্পদের হিসাব গোপন রাখা উচিৎ নয়।’

তানভীর আহমেদ রোমান ভূইয়া ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সালেও ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হওয়ায় আশুলিয়াবাসী তাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক শ্যামল দত্ত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.