আন্তর্জাতিক ডেস্ক : রাত পোহালেই বসবে বিশ্বসেরা রূপকথার বিয়ের আসর। শুক্রবার (১২ জুলাই) সাতপাকে বাঁধা পড়বেন এশিয়ার ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। কয়েক মাসব্যাপী উৎসবের পর অবশেষে শেষ হতে চলেছে জমকালো এই বিয়ের অনুষ্ঠান।

Advertisement

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি পরিবার ভারতের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করেছে। এখন ভারতে যে হারে অতি ধনী বাড়ছে, তার চেয়ে বেশি হারে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

ঝলমলে পোশাক, অত্যাশ্চর্য গহনা, রূপকথার মতো সাজসজ্জা এবং ভারতীয় ও বিশ্ব তারকাদের বিরল পারফরম্যান্স অনেক জনসাধারণের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়েছে।

মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১১৫ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়। তার ছেলে অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সদস্য।

যদিও আম্বানি পরিবারের বিপুল সম্পদ এবং প্রভাব ভারতে সুপরিচিত। তবে চলতি বছর মার্চে অনন্তর তিন দিনের প্রি-ওয়েডিংয়ের আগ পর্যন্তও দেশের বাইরের অনেকেই হয়তো তাদের সম্পদের পরিমাণ সম্পর্কে অনুমান করতে পারেননি।

সে উৎসবটি গুজরাটের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের জামনগরে পরিবারের জন্মভূমিতে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় মেটার মার্ক জাকারবার্গ এবং মাইক্রোসফটের বিল গেটস বিশ্বের প্রায় ১২০০ জন নামিদামী অতিথি হাজির ছিলেন।

পার্টিটি বিশেষভাবে প্রি-ওয়েডিংয়ে জন্য নির্মিত একটি গ্লাসহাউসের ভেতরে নৈশভোজের মাধ্যমে শুরু হয়েছিল। এছাড়া অনুষ্ঠানে পপগায়িকা রিহানার একটি পারফরম্যান্সে চোখ ধাঁধিয়েছিল বিশ্ববাসীর।

এরপর গত জুন মাসে, এই দম্পতির সেকেন্ড প্রি-ওয়েডিং উদযাপনে অতিথিদের ইউরোপে নিয়ে গিয়েছিলেন আম্বানিরা। একটি বিলাসবহুল ক্রুজে চড়ে ইতালির ভূমধ্যসাগরের বুকে সে পার্টিতে পারফর্ম করেছেন হার্টথ্রব দ্য ব্যাকস্ট্রিট বয়েজ, গায়ক ক্যাটি পেরি।

এই সপ্তাহে, জাস্টিন বিবারের একটি পারফরম্যান্সের সাথে পরিবারের হোম টার্ফ, মুম্বাইতে বিয়ের উদযাপনের আরেকটি পর্ব শুরু হয়।

মুকেশ আম্বানি তার অন্য সন্তানদের বিয়েতেও এমন জমকালো উৎসবের অয়েজন করেছিলেন। ২০১৮ সালে ইশা আম্বানির প্রি-ওয়েডিং অনুষ্ঠানে হাজির ছিলেন হিলারি ক্লিনটন এবং জন কেরি।

সেসময় একটি পারফর্ম করেছিলেন বিয়ন্স। তার এক বছর পরে, আকাশ আম্বানির প্রি-ওয়েডিং ব্যাশে কোল্ডপ্লে-কে পারফর্ম করতে দেখা গেছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি, ফার্মা টাইকুন বীরেন এবং শৈলা বণিকের কন্যা রাধিকা বণিকের চার হাত এক হতে চলেছে শেষপর্যন্ত।

দীর্ঘদিন ধরে চলা আম্বানিপুত্রের বিয়ের আয়োজন প্রসঙ্গটি ভারতের অনেক সমালোচকদের আলোচনায় উঠে এসেছে। কেউ বলছেন এটি বিশ্বের সর্বোচ্চ ম্যারাথন বিয়ে। ‘বিগ ফ্যাট’ ভারতীয় এই বিয়ের এতসব আয়োজন দেখে সকলের মনে এখন একটাই প্রশ্ন, আর কত বেশি হলে সেটাকে খুব বেশি বলা যায়?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.