Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এস আলমের গাড়িকাণ্ডে ফ্লাইট থেকে নামিয়ে আনা হলো বিএনপি নেতাকে
বিভাগীয় সংবাদ

এস আলমের গাড়িকাণ্ডে ফ্লাইট থেকে নামিয়ে আনা হলো বিএনপি নেতাকে

By Saiful IslamSeptember 6, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিদেশ যাওয়ার সময় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিএনপি নেতাকে আটকে দেয়া হয়েছে। তার নাম মঞ্জুর রহমান চৌধুরী। তিনি বিএনপির চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানার সভাপতি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ওই বিএনপি নেতাকে সৌদি আরবের মদিনাগামী একটি ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের গাড়ি–কাণ্ডে ওই বিএনপি নেতার বিদেশযাত্রা আটকে যায়। তিনি যে ভবনের ফ্ল্যাটে থাকেন, সেটির পার্কিং থেকে বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে এস আলমের একটি গাড়ি জব্দ করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বৃহস্পতিবার বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে একটি ফ্লাইটে স্ত্রীসহ মদিনায় যেতে বসে যান মঞ্জুর রহমান চৌধুরী নামের এক যাত্রী। কিন্তু একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে বিদেশে যেতে দেয়া হয়নি।

জানা যায়, বুধবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি বহুতল ভবনের নিচে পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধনে গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী লজিস্টিকসের নামে নিবন্ধন করা। এ ছাড়া ঠিকানা হিসেবে নগরের আসাদগঞ্জ এস আলম ভবনের ঠিকানা দেয়া আছে। বহুতল ওই ভবনের একটি ফ্ল্যাটে থাকেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী।

সেখানে জব্দ করা ওই গাড়ি ছাড়াও আরও দুটি গাড়ি ছিল। পুলিশ যাওয়ার আগে এগুলো সরিয়ে ফেলা হয়।
এস আলমের গাড়িকাণ্ডে মঞ্জুর রহমান চৌধুরীকে ফ্লাইট থেকে নামিয়ে আনা প্রসঙ্গে জানতে তার মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এর আগে গত ২৯ আগস্ট সন্ধ্যায় নগরের কালুরঘাট এলাকার একটি কারখানা থেকে ১৪টি বিলাসবহুল গাড়ি বের করার ভিডিও ছড়িয়ে পড়লে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ তিন বিএনপি নেতাকে দল থেকে শোকজ করা হয়। পরে তাদের তিনজনের সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আনা আলমের, এস গাড়িকাণ্ডে থেকে নামিয়ে নেতাকে ফ্লাইট বিএনপি বিভাগীয় সংবাদ হলো
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.