Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৯৯৯-এ ফোন পেয়ে কারাগারের হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার
ঢাকা বিভাগীয় সংবাদ

৯৯৯-এ ফোন পেয়ে কারাগারের হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার

By iNews DeskJune 17, 2024Updated:June 17, 20242 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশে একটি পিলারের কাছ থেকে মো: শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Deadbody

Advertisement

সোমবার সকাল ৮ টার দিকে জরুরী সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নং পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি গাজিপুর কেন্দ্রী কারাগারে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে। তারা মানিকগঞ্জ পৌর শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম গত রাতে তার কর্মস্থল থেকে মানিকগঞ্জের বাসার উদ্দেশ্যে রউনা হন। রাত ১১ টার দিকে পরিবারের সাথে শেষ কথা হয়। এরপর থেকে তিনি নিখোজঁ ছিলেন।

পুলিশ জানায়, স্থানীয় একজন কৃষক সকাল ৮টার দিকে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নং পিলারের কাছে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশকে খবর জানালে ওই গ্রাম পুলিশ জরুরী সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এরআগে, সোমবার সকালে নিহতের স্ত্রী শামসুন্নাহার রুমি সকাল সোয়া সাতটার দিকে থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানান যে, তার স্বামী গতরাত থেকে নিখোঁজ। পরে পুলিশ নিহতের স্ত্রীকে প্রাপ্ত মরদেহটি তার স্বামীর কি’না যাচাই করার জন্য ঘটনাস্থলে নিয়ে আসলে তিনি মরদেহটির পরিচয় শনাক্ত করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa