Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মেট্রোতে চড়ে বিয়ের অনুষ্ঠানে গেলেন কনে
আন্তর্জাতিক ওপার বাংলা

মেট্রোতে চড়ে বিয়ের অনুষ্ঠানে গেলেন কনে

By Tarek HasanJanuary 30, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : কনে চড়বে পালকিতে এককালে এমন প্রথা ছিল। দিনবদলের জেরে এখন গাড়ি ব্যবহারের চল এসেছে। তবে বিয়ের অনুষ্ঠানে পৌঁছাতে কনে ও তার পরিবার মেট্রোরেলে চড়ছেন, এমনটা হয়তো শোনা যায় না। তবে ভারতের বেঙ্গালুরু শহরে কিন্তু এমন ঘটনাই ঘটেছে। এনডিটিভি, প্রথম আলো

মেট্রোতে চড়ে বিয়ে

Advertisement

এ ঘটনার একটি ভিডিও ১৬ জানুয়ারি এক্সে (সাবেক টুইটার) ‘ফরএভার বেঙ্গালুরু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তাতে দেখা গেছে, বিয়ের পোশাক পরে পরিবার নিয়ে মেট্রোস্টেশনে পৌঁছান ওই কনে। পরে ট্রেনে চড়ে অনুষ্ঠানস্থলের দিকে যাত্রা শুরু করেন তিনি। এমন সময় তাকে বেশ হাসিখুশি দেখা যায়। আঙুল দিয়ে বিজয়সূচক চিহ্নও দেখাচ্ছিলেন। আর আশপাশের সবাই অবাক চোখে তাকিয়ে ছিলেন তাদের দিকে।

ওই ভিডিওতে বলা হয়েছে, আসলে বেঙ্গালুরু শহরে সেদিন তীব্র যানজট ছিল। এতে গাড়িতে করে বিয়েতে যোগ দেওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়েছিল কনের পরিবারের জন্য। শেষ পর্যন্ত গাড়ি ছেড়ে দিয়ে মেট্রোতে করে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই বুদ্ধির জেরেই সময়মতো অনুষ্ঠানে পৌঁছাতে পারেন তারা।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেটিতে মজার মজার মন্তব্য করছেন অনেকে। ওই কনে এখন ইন্টারনেটে খ্যাতি পেয়েছেন ‘স্মার্ট কনে’ পরিচয়ে। অনেকে আবার শহরের নড়বড়ে যান চলাচল ব্যবস্থার তুমুল সমালোচনা করেছেন।

যেমন ভিডিওতে একজন মন্তব্য করে বলেছেন, ‘আসলে বেঙ্গালুরু শহরে যানজটের যে অবস্থা, তাতে বর ও কনেকে এক দিন আগেই বিয়ের অনুষ্ঠানস্থলে গিয়ে উপস্থিত থাকতে হবে।’ আরেকজন লিখেছেন, ‘যানজটের কারণে মেট্রোগুলো কাজে লাগছে। এমন পরিস্থিতি তৈরির জন্য রাজনীতিকদের অভিবাদন জানানো উচিত।’

বইমেলাকে আরও বেশি প্রাণবন্ত করবে মেট্রোরেল

এ ঘটনা নিয়ে একজন আবার মজা করে বলেছেন, ‘যানজটের কারণে আমি অফিসে ঠিক সময়ে পৌঁছাতে পারি না। এখন আমার ঊর্ধ্বতন এক কর্মকর্তার চোখে পড়েছে কনের ভিডিওটি। ফলে তিনি আমাকে প্রতিদিন মেট্রোতে করে অফিস যেতে বলছেন।’ সম্পাদনা: রাশিদ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa