Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সেতু নির্মাণের ২৫ বছরেও হয়নি সংযোগ সড়ক, ভোগান্তিতে স্থানীয়রা
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

সেতু নির্মাণের ২৫ বছরেও হয়নি সংযোগ সড়ক, ভোগান্তিতে স্থানীয়রা

By Saiful IslamMarch 17, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া এলাকায় গোলডোবা খালের ওপর প্রায় ২৫ বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়েছে। এর দুই পাশে এখনো তৈরি হয়নি সংযোগ সড়ক। বছরের পর বছর ধরে সেতুটি একা দাঁড়িয়ে আছে। এটি স্থানীয় মানুষের কোনো কাজে আসছে না।

বাংলাদেশের আজব সেতু

Advertisement

এদিকে সেতুটির কাছেই রয়েছে গ্রামীণ মাটির রাস্তা। সেই রাস্তায় সেতু না থাকায় বর্ষা মৌসুমে নিম্নাঞ্চল তলিয়ে যায়। এতে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ভোগান্তিতে পড়ে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বীর ঘোষেরপাড়া এলাকার গোলডোবা খালের ওপর প্রায় ২৫ বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়। সেতু নির্মাণ করার পরে আর কোনো সংযোগ সড়ক তৈরি হয়নি। এভাবেই কেটে গেছে প্রায় ২৫ বছর। সড়ক নির্মাণের আগেই সেতুটি নির্মাণ করা হয়েছিল। পরে ওই দিক দিয়ে আর সড়ক নির্মাণ হয়নি।

বর্তমানে সেতুর প্রায় ১০০ ফুট দূরে একটি মাটির রাস্তা রয়েছে। এই রাস্তায় পানি নিষ্কাশনের জন্য কোনো সেতু না থাকায় এলাকার মানুষ ভোগান্তিতে পড়ে। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় ওই সেতু কাজে লাগেনি বলে জানান স্থানীয়রা।

সরেজমিন জানা গেছে, আবাদি জমির মাঠে গোলডোবা খালের ওপর একটি সেতু একা দাঁড়িয়ে আছে। তাতে নেই কোনো সংযোগ সড়ক। পাশের কাঁচা রাস্তা থেকে প্রায় ১০০ ফুট পূর্ব দিকে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি কখনোই গ্রামের লোকজন ব্যবহার করতে পারেনি।

সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান ও নির্মাণের বিভিন্ন তথ্য জানতে উপজেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘোষেরপাড়া এলাকার কৃষক আলম মিয়া বলেন, ‘অনেক আগে থেকেই দেখি সেতুটি। এটিতে জীবনে কেউ পা দিয়ে যাতায়াত করতে পারিনি। বর্তমানে সেতুর আশপাশে পাঁচটি সড়ক-রাস্তা রয়েছে। এর পাশের রাস্তায় একটি সেতু খুব জরুরি। এটা ভেঙে ফেলা উচিত।’

স্থানীয় কৃষক সোলাইমান হোসেন বলেন, ‘সেতু এক দিনও কাজে লাগেনি, বরং ক্ষতি হয়েছে। বন্যার সময় এদিক দিয়ে লঞ্চ চলাচল করে। ওই সেতুর নিচ দিয়ে লঞ্চ চালাতে হয়, এতে সমস্যা হয়। আর বন্যার পানি এলেই মাটির কাঁচা রাস্তা তলিয়ে যায়। তখন ওই জায়গায় বাঁশের সাঁকো দিয়ে, না হয় নৌকা দিয়ে চলাচল করতে হয়।’

ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন, ‘সেতুটি অনেক আগেই নির্মাণ করা হয়েছে। বর্তমানে এর পাশে কাঁচা রাস্তায় আরেকটি সেতু নির্মাণ করা হবে। এলজিইডির লোকজন ওই জায়গায় সেতু নির্মাণের জন্য পরিদর্শন করেছেন।’

জামালপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেক বলেন, ‘খোঁজখবর নিয়ে যেটুকু জানা গেছে, সেতুটি হয়তো উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নির্মাণ করা হয়েছিল। এর বেশি কিছু জানা নেই।’

সূত্র : আজকের পত্রিকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa