Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার
আন্তর্জাতিক

অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার

By Saiful IslamSeptember 11, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটে‌নে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতিমালা কার্যকর ক‌রে আগামী বছর অভিযান শুরু হ‌তে পা‌রে। এমন আশঙ্কা কর‌ছেন দেশটির রাজ‌নৈ‌তিক ও অভিবাসন বিশ্লেষকরা। তারা বলছেন, ইতোমধ্যে এমন পদক্ষেপ সরকার নিয়েছে যাতে করে বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের কাজ ও বসবাসের সুযোগ কমে এসেছে, নীতিমালা কঠোর করা হয়েছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে জনগণকে তুষ্ট করতে ক্ষমতাসীন কনজারভেটিভ ও বিরোধী দল লেবার পার্টি অভিবাসনবিরোধী অবস্থান নিচ্ছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে ক‌রোনা মহামারির পর বাংলাদেশসহ বি‌ভিন্ন দেশ থে‌কে আসা ক‌য়েক লাখ অভিবাসীর জীবনে বড় ধর‌নের অনিশ্চয়তা নেমে আসতে পা‌রে।

অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে ব্রিটিশ সরকার

Advertisement

ব্রিটেনের সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও স্থানীয় বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের শুরু থেকে কাজের অনুমতি না থাকা অভিবাসীদের কেউ নিয়োগ দিলে ১৫ হাজার থেকে ৬০ হাজার পাউন্ড জরিমানার আইন কার্যকর হবে। এতে করে অবৈধ অভিবাসীদের কাজের সুযোগ কমে যাবে। ব্রিটে‌নে ইন‌ডে‌ফি‌নিট লিভ টু রি‌মেই‌ন বা রেসিডেন্সির বৈধতা বর্তমানে পাঁচ বছ‌রে পাওয়া গেলেও ৫ জুনের এক সরকারি ঘোষণায় তা ৮ বছর করার প্রস্তাব করা হয়েছে। ৮ বছ‌রের প্রস্তাব কার্যকর হ‌লে বাড়তি এক্সটেনশন ও সেই এক্সটেনশন পর্যন্ত নিয়োগদাতার লাইসেন্স না থাক‌লে নতুন ক‌রে মেয়াদ বাড়া‌নো নি‌য়ে অনিশ্চয়তায় পড়তে হ‌বে আবেদনকারীদের। বৈধ কাগজপত্রহীনদের ঘর ভাড়া দেওয়ার ক্ষেত্রেও আরোপ করা হ‌য়ে‌ছে কড়াকড়ি। অভিযান চল‌ছে নির্দিষ্ট সংখ‌্যার চে‌য়ে বে‌শি সংখ‌্যায় বসবাস ক‌রেন এমন ভাড়া বাসা-বাড়িতে। এমনকি ভিসার মেয়াদ থাকার পরও নিজ দে‌শে ছু‌টিতে যাওয়া বিদেশি শিক্ষার্থী‌দের বিমানবন্দর থে‌কে ফেরত পাঠানোর মতো ঘটনা ঘটছে।

ব্রিটেনের রাজনৈতিক বিশ্লেষক নুরুর রহিম নোমান ব‌লেন, ব্রিটেনের আগামী নির্বাচনকে সাম‌নে রেখে প্রধান দলগু‌লো অভিবাসনবি‌রোধী নী‌তি‌কে সাম‌নে রেখে এগো‌চ্ছে। লেবার পার্টি বরাবরই অভিবাসীদের প্রতি সহানুভু‌তিশীল ছিল। কিন্তু এখন শ্বেতাঙ্গ ব্রিটিশদের সমর্থিত দল কনজারভেটিভ পা‌র্টির সঙ্গে লেবার পা‌র্টির অভিবাসন নি‌য়ে দেওয়া প্রতিশ্রুতি ও প্রতিশ্রুতি তেমন আলাদা না।

তিনি আরও ব‌লেন, লেবার পার্টিতে বর্তমান শীর্ষ নেতার সঙ্গে টেড্র ইউনিয়ন নেতাদের নীতিগত দূরত্ব বাড়ছে। দলের বামধারার এমপিদের প্রতি বৈরী মনোভাব, তাদেরকে গুরুত্বহীন করে রাখা প্রবণতা রয়েছে বর্তমান নেতার।

আগামী নির্বাচনে জয়ী হতে লেবার পার্টি ক্রমাগত ডানপন্থি অবস্থান নিচ্ছে। জনমত জরিপে এগিয়ে থাকায় ইতোপূর্বে দেওয়া অনেক প্রতিশ্রুতির ব্যাপারে কৌশলপূর্ণ অবস্থান নিয়েছেন দলটি নেতা।

অন্যদিকে অভিবাসনবি‌রোধী শ্বেতাঙ্গ ভোটার‌দের টান‌তে ও জনমত জ‌রি‌পে পিছিয়ে থাকায় নির্বাচ‌নে বড় পরাজয় এড়াতে অভিবাস‌নে সবচেয়ে বড় কড়াক‌ড়ি আরোপ কর‌তে চায় ক্ষমতাসীন কনজার‌ভে‌টিভ পা‌র্টি। আর তা তারা করতে চায় অভিবাসী পরিবার থেকে উঠে ভারতীয় বং‌শোদ্ভুত ‌ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের হাত দি‌য়েই।

উল্লেখ্য, ব্রিটে‌নে বসবাস ও কাজের বৈধতা ছাড়াই পাঁচ লক্ষাধিক মানুষ অনেক বছর ধরে রয়েছেন। অতীতে কয়েক দফা তাদের বৈধতা দেওয়ার আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও বরিসন জনসন থেকে শুরু করে ঋষি সুনাক পর্যন্ত কেউ-ই কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।

স‌ঠিক পরিসংখ্যান না থাকলেও প্রায় লক্ষাধিক বাংলাদেশি বৈধ কাগজপত্র বিহীনভা‌বে ব্রিটেনে বসবাস কর‌ছেন। ব্রে‌ক্সিট পরবর্তী প‌রি‌স্থি‌তি‌তে তা‌দের বৈধতা দেওয়া আশ্বাস মিলেছিল। তখন অনেকে ধারণা ক‌রে‌ছি‌লেন, নতুন জনশক্তি না এনে পুর‌নো বৈধতাহীনদের বৈধতা দি‌লে অর্থনীতি লাভবান হ‌বে। তাদেরকে ব্রি‌টিশ অর্থনীতির মূল ধারায় যুক্ত ক‌রে কর আদায় কর‌তে পারবে সরকার।

এ ব্যাপারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সা‌বেক ডেপুটি মেয়র অহিদ আহমদ বাংলা‌ ট্রিবিউনকে ব‌লেন, অবৈধ অভিবাসীদের বৈধতা তো দূরের কথা নতুন নতুন কড়াকড়ি আরোপের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কেয়ার ভিসাসহ বি‌ভিন্ন কা‌জের ভিসায় আসা হাজার হাজার মানুষ রয়েছেন বেকার অবস্থায়। সব মি‌লি‌য়ে গত এক দশকের মধ্যে ব্রিটে‌নে সবচেয়ে বড় দুঃসময় পার কর‌ছেন অভিবাসীসহ সাধারণ মানুষ।

ব্রিটেনের সমকালীন বিষয়াবলি ও রাজ‌নৈ‌তিক ঘটনাপ্রবা‌হের বিশ্লেষক ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে ব‌লেন, অভিবাসন নি‌য়ে ব্রিটেনের সরকারি সিদ্ধান্তের মধ্যে ধারাবা‌হিকতা ও সমন্ব‌য়ের অভাব প্রকট। এক সরকা‌রের সিদ্ধান্ত অন‌্য সরকা‌রের আমলে পাল্টে যাওয়ায় ভুক্ত‌ভোগী হচ্ছেন মানুষ। ব্রিটেনের আগামী নির্বাচনে অভিবাসনই হয়ে উঠবে ট্রাম্পকার্ড, এতে কোনও সন্দেহ নেই। রাজনীতিতে জনতুষ্টি মূল ইস্যু হ‌য়ে উঠবে। তাতে ক‌রে নিশানা হ‌তে পারেন ব্রিটে‌নে নতুন আসা অভিবাসীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa