Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২
ঢাকা বিভাগীয় সংবাদ

আশুলিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

By Saiful Islamআগস্ট 29, 2023Updated:আগস্ট 29, 20232 Mins Read

হাসান ভূঁইয়া : সাভারের আশুলিয়ায় কথা কাটাকাটির জেরে জাকির হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Advertisement

সোমবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লাবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার জামগড়া এলাকার মকছেদ ভুঁইয়ার ছেলে মারুফ ভুঁইয়া ও একই এলাকার ফায়জুল হক মোল্লার ছেলে পারভেজ (২৮)।

বাকি আসামীরা হলো- আশুলিয়ার জামগড়া এলাকার রাজ কুমার রাজু (২৭), ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এলাকার গিয়াস উদ্দীনের ছেলে শেখ শাহজালাল শাওন (২৮) এবং ভাদাইল তিন বন্ধুর রোড এলাকার মোঃ রাহুল (২২), এনামুল হোসেন (৩০), ডায়মন্ড (২২) ও পলাশ (৩০)।

ভুক্তভোগী জাকির হোসেন আশুলিয়ার ভাদাইল শাহজাহান মার্কেট এলাকার একজন ডিস ব্যবসায়ী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী ওই ব্যবসায়ী ভাদাইল শাহজাহান মার্কেট এলাকা থেকে বাসায় আসার সময় বাসার গেটের সামনে রাস্তায় আসলে অভিযুক্তরা তার গতিরোধ করে দাড়ায়। পরে ময়লা ফেলা ও মোবাইল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সাথে অভিযুক্তদের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ের রাজ কুমার রাজু তার হাতে থাকা রামদা দিয়ে ভুক্তভোগীর মাথায় কোপ মারে। এতে ভুক্তভোগী ওই ব্যবসায়ী গুরুত্বর জখম হয় এবং প্রচুর রক্ত ক্ষরণ হতে থাকে। এ অবস্থায় মারুফ ভুঁইয়া ও এনামুল হোসেন তাদের হাতে থাকা ডেগার ও ছুরি দিয়ে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে ভুক্তভোগী মাটিতে পরে গেলে শাহজালাল শাওন, রাহুল, পারভেজ ও ডায়মন্ড তাদের হাতের লাঠি দিয়ে পিটিয়ে মাটিতে শুয়াইয়া ফেলে।

এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকারে তার বন্ধু মিজানুর রহমান এগিয়ে আসলে রাজ কুমার রাজু তার হাতে থাকা রামদা দিয়ে তাকেও কোপ মারলে সে বাম হাত দিয়ের ফিরিয়ে দেয়। এতে তার বাম হাত কেটে যায়। পরে ভুক্তভোগীদের ডাকচিৎকারে তাদের পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় ফেরানোর চেষ্টা করলে অভিযুক্তরা ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে তাদের মালামাল ভাংচুর করে। ভুক্তভোগী ব্যবসায়ী ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়ার উপ-পরিদর্শক (এসআই) নোমান ছিদ্দিক বলেন, আশুলিয়ার ভাদাইল শাহজাহান মার্কেট এলাকার এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মারুফ ভুইয়া ও পারভেজ নামের দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যহত রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামীকে আগামীকাল আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa