Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সদস্যদের অনাস্থায় চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা
বরিশাল বিভাগীয় সংবাদ

সদস্যদের অনাস্থায় চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

By Saiful IslamFebruary 18, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের সদস্যদের অনাস্থায় চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ (মন্ত্রণালয়)।

পদ হারালেন চেয়ারম্যান

Advertisement

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বরাত দিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

১৬ ফেব্রুয়ারি তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি ১ শাখা এর সহকারী সিনিয়র সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পটুয়াখালী সদর উপজেলার ২নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, ট্যাক্সের ৪, ৭২, ২৭০/- টাকা আদায় রেজিস্ট্রার ও ক্যাশ বহির সাথে মিল না থাকা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে চরম দুর্ব্যবহার ও অসহযোগিতা করা, ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা, ইউপি সচিবকে দৈনদিন কার্যক্রম করতে না দেয়ার অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের ১১ (এগারো) জন সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়েছে এবং সরেজমিন তদন্তে উত্থাপিত অভিযোগসমূহ প্রমাণিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, উক্ত অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী পটুয়াখালী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক বিশেষ সভার আহ্বান করে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১১ (এগারো) জন সদস্য উন্মুক্ত আলোচনার মাধ্যমে সর্বসম্মতি জ্ঞাপন করে যা দুই তৃতীয়াংশের বেশী।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, উক্ত চেয়ারম্যান জনস্বার্থে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা সমীচীন হবে না মর্মে বিবেচিত হওয়ায় পটুয়াখালী জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করে। এই প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয় এবং জনস্বার্থে ২ নং বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়েছে।

এদিকে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৫ (২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারিসহ প্রজ্ঞাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পত্র জারি হয়েছে জানিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, অফিসিয়ালী কিছু প্রক্রিয়া রয়েছে, যা শেষ করে উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কোটি টাকা দিয়ে কী করবেন, ভেবে পাচ্ছেন না অটোচালক দম্পতি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa