Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গৃহবধূর ভিডিও ধারণের অভিযোগে পুলিশ সদস্যকে পেটাল জনতা
বিভাগীয় সংবাদ রংপুর

গৃহবধূর ভিডিও ধারণের অভিযোগে পুলিশ সদস্যকে পেটাল জনতা

By Saiful IslamJuly 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : গাইবান্ধায় গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অভিযোগে এক পুলিশ সদস্যকে আটক করে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে গেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

Police

Advertisement

শনিবার (৬ জুলাই) বিকেলে শহরের দক্ষিণ ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মো. শাহ আলম বলে জানা গেছে। তিনি বর্তমানে গাইবান্ধা পুলিশ লাইনসে কর্মরত আছেন।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে দক্ষিণ ধানগড়া এলাকায় ছাদ খোলা একটি বাথরুমে গোসল করছিলেন এক গৃহবধূ। এ সময় এক লোক ভিডিও করছিল। স্থানীয় একজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে এলাকার লোকজন গিয়ে তাকে ধরে ফেলে। ওই লোক নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। তবে, উপস্থিত লোকজন তাকে মারধর করে আটকে রাখে। পরে খবর পেয়ে গাইবান্ধা সদর থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা সদর থানার এক কর্মকর্তা বলেন, সিভিল পোশাকে ওই পুলিশ সদস্য এই ঘটনা ঘটায়। স্থানীয়রা আটক করে তাকে মারধর করেন। পরে নিজেকে পুলিশ বলে পরিচয় দিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনগণ। পরে থানায় ফোন দিলে সদর থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, তিনি অসুস্থ জানিয়ে ফোন করলে তাকে থানায় নিয়ে আসা হয়। ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

July 7, 2026
PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

July 7, 2026
Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

July 7, 2026

Latest News

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa