Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক একা একাই খুলে গেছে বাঁধ, দাবি ভারতের
আন্তর্জাতিক

একা একাই খুলে গেছে বাঁধ, দাবি ভারতের

By Saiful IslamAugust 22, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে চলমান বন্যা ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হয়নি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তারা দাবি করে, ত্রিপুরার গুমতি নদীর বাঁধ খুলে দেওয়ার সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার বন্যা পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। আর তারা বাঁধ খুলে দেননি। প্রবল চাপের কারণে বাঁধ একা একা খুলে যেতে দেখেছেন তারা।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Dam

Advertisement

বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়া নিয়ে চলছে আলোচনা। অনেকের দাবি, ভারতের বাঁধ খুলে দেওয়ায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আমরা বলতে চাই বাংলাদেশ ও ভারতে বহমান গুমতি নদীর চারপাশে গত কয়েকদিনে প্রচুর বৃষ্টিপাত হয়েছে যা বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি।’

তারা বলেন, ডাম্বুর বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে অনেক দূরে। ১২০ কিলোমিটার দূরে। সেখানে বিদ্যুৎও উৎপন্ন হয় যার ৪০ মেগাওয়াট সুবিধা পায় বাংলাদেশও।

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রায় ১২০ কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এবং সোনামুরা ২-এ তিনটি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তি সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত ২১ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রটোকলের অংশ যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি।’

তাদের দাবি, ২১ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত বন্যা সম্পর্কিত তথ্য বাংলাদেশকে সরবরাহ করা হয়েছে। সন্ধ্যায় ছয়টায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি।

এখনো যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীতে বন্যা একটি যৌথ সমস্যা ও এটি উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে। এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুটি দেশের ৫৪টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীর পানি নিয়ে সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

July 17, 2026
জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

July 17, 2026
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026

Latest News

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa