সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

Snack
ফাইল ছবি
Advertisement

সোমবার (১৭ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়ায়) এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোঃ আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুটির নাম সপ্নময়। সে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়া) গ্রামের ভবতোষের ছেলে।

শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে রান্না ঘরের পাশে হাটছিলো শিশুটি। এ সময় তাকে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যাওয়ার পরে হঠাৎ শিশুটি কান্নাকাটি করলে পরিবারের লোকজন এগিয়ে আসে। কিন্তু কেউ কোন সাপ না দেখায় কোন কিছু বুঝতে পারেনা। সবাই ভাবে হয়তো ভিমরুলে কামড় দিয়েছি। তাই প্রতিদিনের ন্যায় খাওয়া শেষ করে শিশুটি ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরে শিশুর চেহারা অস্বাভাবিক হয়ে গেলে তারা প্রথমে উঝার কাছে নিয়ে যায়। সেখানে কোন কাজ না হলে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

গালা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আলী হোসেন বলেন, দেড় বছরের ছোট ছেলেটি সাপের কামড়ে মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এলাকার মানুষের মধ্যে শোকের পাশাপাশি সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এ জন্য সবার উচিৎ রাস্তাঘাটের ঝোপঝাড়সহ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

উল্লেখ্য, মানিকগঞ্জের হরিরামপুরে বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত তিনমাসে বিষধর এ সাপের কামড়ে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় চরাঞ্চলে জমির ফসল ও গবাদি পশুর খাবার (ঘাস) সংগ্রহ করতে পারছেন না কৃষকরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.