আন্তর্জাতিক ডেস্ক : ডলার এখন মোট বৈশ্বিক রিজার্ভের শতকরা ৫৮ ভাগের প্রতিনিধিত্ব করছে। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী মার্কিন ডলার ব্যবহার থেকে দূরে সরে যাওয়ার প্রবণতাকে দ্রুততর করেছে। লন্ডন-ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ইউরিজোন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন জেন এ সতর্ক বার্তা দিয়েছেন।

Advertisement

গত ১৮ এপ্রিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গ বলছে, গত দুই দশকের তুলনায় গত বছর বৈশ্বিক রিজার্ভে ডলারের অংশ দশগুণ দ্রুত কমেছে। কিছু দেশ রাশিয়ার সম্পদ আটক করার পর এই প্রক্রিয়া জোরদার হয়। যেসব দেশ ডলারের রিজার্ভ কমানোর চেষ্টা করছে তারা সুইফট সিস্টেম থেকে বের হয়ে যাওয়ার জন্য বিকল্প পথের অনুসন্ধান করতে শুরু করে।

গত বছর ‘ওয়াইল্ড এক্সচেঞ্জ’ হারের ওঠানামার জন্য ২০১৬ সালের পর থেকে ডলার তার বাজারের শেয়ার প্রায় শতকরা ১১ ভাগ হারিয়েছে এবং ২০০৮ সালের চেয়ে তা দ্বিগুণ হয়েছে। এসব তথ্য দিয়েছেন জেন এবং তার ইউরিজন সহকর্মী জোয়ানা ফ্রেয়ার।

ডলার এখন মোট বৈশ্বিক রিজার্ভের শতকরা ৫৮ ভাগের প্রতিনিধিত্ব করে, যা ২০০১ সালে শতকরা ৭৩ ভাগ ছিল।

সূত্র : ব্লূমবার্গ

ভারতে পাঠ্যবই থেকে মুঘল শাসকদের অধ্যায় বাদ, তুমুল বিতর্ক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.