জুমবাংলা ডেস্ক : নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ডা. দীপু মনি

Advertisement

মঙ্গলবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির’ সভা শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এসময় আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

২৪ ঘণ্টায় সর্বাধিক বিক্রি, সবাইকে টপকে নতুন রেকর্ড মেসির

২০২২-২৩ সেশনে এইচএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী রয়েছে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে ৯টি বোর্ডে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিমে ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরিতে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী রয়েছে। ২০২২ সালে পরীক্ষার্থী ছিলো ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন; এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.