Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শ্রম ঘাটতি দূর করতে দক্ষ কর্মীদের কাছে টানতে চায় ইউরোপীয় কমিশন
আন্তর্জাতিক

শ্রম ঘাটতি দূর করতে দক্ষ কর্মীদের কাছে টানতে চায় ইউরোপীয় কমিশন

By iNews DeskDecember 16, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে চলমান শ্রম ঘাটতি দূর করতে বিভিন্ন দেশের দক্ষকর্মীদের ও প্রতিভাবানদের কাছে টানতে চায় ইউরোপীয় কমিশন। জনসংখ্যাগত পরিবর্তন, বয়স্ক ও অবসরে যাওয়া মানুষের সংখ্যা বেড়ে যাওয়া, জন্মহার কম থাকায় ইউরোপের শ্রমবাজারের চ্যালেঞ্জ আগামীতে আরো বেড়ে যাবে বলে উদ্বেগ রয়েছে ইইউ কমিশনের।

শ্রম ঘাটতি দূর করতে দক্ষ কর্মীদের কাছে টানতে চায় ইউরোপীয় কমিশন

Advertisement

পরিসংখ্যান বলছে, ২০৩০ সালের মধ্যে ইউরোপে কর্মজীবী মানুষের সংখ্যা কমে হবে ২৫ কোটি ৮০ লাখ। ২০২২ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ৫০ লাখে। এজন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। এই উদ্যোগের সুফল নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশি নাগরকিদেরও। ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশে বিভিন্ন খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে। ২০২২ সালে পুরো ব্লক জুড়ে চাকরির শূন্যপদের হার বেড়ে ২.৯ শতাংশে উন্নীত হয়েছে। এই হার এক দশক আগের অর্থাৎ ২০১২ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত ১৫ নভেম্বর ইউরোপীয় কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ইইউ ট্যালেন্ট পুল এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের চাকরিদাতা ও তৃতীয় দেশের চাকরিপ্রার্থীদের প্রত্যাশার মেলবন্ধন ঘটবে।

এতে বলা হয়েছে, এটি হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম অনলাইন একটি প্ল্যাটফর্ম।

যেসব খাতে কর্মী সংকট রয়েছে সেসব বিষয়গুলোর উপর ফোকাস করবে অনলাইন প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে জোটভুক্ত দেশগুলোর বাইরে থাকা চাকরিপ্রত্যাশীদের বৃত্তান্ত এবং জোটের নিয়োগকর্তাদের চাকরির শূন্যপদ একে অপরের কাছে তুলে ধরবে।

ইউরোপীয় কমিশনের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ইলভা ইয়োহানসন বলেন, ‘‘আইনি পথে অভিবাসনের সুযোগ তৈরি করা হলো ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন অভিবাসন ও আশ্রয় নীতিমালার একটি উল্লেখযোগ্য অংশ। ফলে এই উদ্যোগের মধ্য দিয়ে অ-ইউরোপীয় দেশের নাগরিকদের চাকরি খোঁজার যেমন সুযোগ তৈরি হলো, ঠিক তেমনি ইউরোপীয় ইউনিয়নের চাকরিদাতারাও দক্ষ কর্মীদের নিয়োগ দিয়ে শ্রম ঘাটতি দূর করতে পারবেন। এদিকে ইউরোপের শ্রমবাজারের চ্যালেঞ্জ আগামীতে আরো বেড়ে যাবে বলে উদ্বেগ রয়েছে ইইউ কমিশনের।

গ্রিন ট্রানজিশনকে প্রত্যাশিত ধরে কমিশন জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ১০ লাখ থেকে ১২ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে।

ডিজিটাল ট্রানজিশনের অংশ হিসেবে, ইউরোপীয় ইউনিয়নের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দুই কোটি জনবলের মধ্যে এক কোটি ১০ লাখ মানুষের ঘাটতি রয়েছে। ২০৩০ সালের মধ্যে এই শূন্যপদগুলো পূরণের কথা ভাবা হচ্ছে। অন্তত ৪২টি খাতে ইউরোপজুড়ে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে যে, ‘‘ইইউ-এর বাইরে অর্জিত যোগ্যতার স্বীকৃতি দক্ষ কর্মী খোঁজার কাজকে যেমন সহজ করে, তেমনি তৃতীয় দেশ থেকে ইউরোপের চাকরির বাজারে আবেদন প্রক্রিয়া ও ইউরোপীয় সমাজে একীভূত হওয়ার ক্ষেত্রেও সহায়ক হয়।

২০২২ সালে দেয়া ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণেও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লিয়েন এসব নতুন উদ্যোগ নিয়ে কথা বলেছেন৷ তিনি বলেছিলেন, ইউরোপকে দক্ষ কর্মীদের জন্য আরও আকর্ষণীয় হতে হবে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa