আন্তর্জাতিক ডেস্ক : টেসলা, স্পেসএক্স ও এক্সের মালিক ধনকুবের ইলন মাস্ক প্রায়ই বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনাম হন। এমনকি নারীদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও গুঞ্জন শোনা যায়। এবার আরেক নারীর সঙ্গে তাঁর প্রণয়ের গুঞ্জন শোনা গেল।

Advertisement

ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক থাকায় এবার স্ত্রী নিকোল সানাহানকে ডিভোর্স দিয়েছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। পেইজ সিক্সের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, গত ২৬ মে আইনি প্রক্রিয়ায় তাঁদের ডিভোর্স হয়েছে। এখন তাঁরা আদালতের মাধ্যমে চার বছর বয়সী মেয়ের দায়িত্ব ভাগ করে নেবেন।

এ দম্পতির প্রথম সাক্ষাৎ হয় ২০১৫ সালে। ওই বছরই সের্গেই ব্রিন তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। এরপর ২০১৮ সালে নিকোল সানাহানকে বিয়ে করেন ব্রিন।

সের্গেই ব্রিন ও নিকোল সানাহান দম্পতি ২০২১ সালেই আলাদা থাকতে শুরু করেন। পরে ২০২২ সালে ইলন মাস্কের সঙ্গে সম্পর্কের কারণ দেখিয়ে ডিভোর্স দেওয়ার উদ্যোগ নেন ব্রিন। তবে ইলন মাস্ক ও নিকোল সানাহান দুজনই এ সম্পর্কের কথা অস্বীকার করেছেন।

২০২২ সালের ২৫ জুলাই এক্সে এক পোস্টে ইলন মাস্ক জানান, নিকোল সানাহানের সঙ্গে তিন বছরে আমাদের দুইবার দেখা হয়। পার্টিতে আরও অনেকেই ছিলেন। রোমান্টিক কিছুই হয়নি।

এ বিষয়ে নিকোল সানাহানেরও একই বিবৃতি। তাঁর দাবি, ইলন মাস্কের সঙ্গে বন্ধুত্ব ব্যতিত তার আর কোনো সম্পর্ক নেই। আমাদের মধ্যে কখনো শারীরিক সম্পর্ক হয়নি।

গুগলের সহপ্রতিষ্ঠাতা ৫০ বছর বয়সি সের্গেই ব্রিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে নবম। ব্লুমবার্গের মতে, তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১১৮ বিলিয়ন মার্কিন ডলার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.