Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সাংবাদিকের বিরুদ্ধে ‘অনার্স পাসের সনদ’ জালিয়াতির অভিযোগ!
ঢাকা বিভাগীয় সংবাদ

সাংবাদিকের বিরুদ্ধে ‘অনার্স পাসের সনদ’ জালিয়াতির অভিযোগ!

By iNews DeskApril 28, 2024Updated:April 28, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক : অনার্স পাসের জাল সার্টিফিকেট ব্যবহার করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে এক সাংবাদিকের বিরুদ্ধে। রাশেদুল হক রায়হান নামের ওই সাংবাদিক দেশের প্রথমসারির জনপ্রিয় একটি জাতীয় পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি একইসাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য।

Rashed

Advertisement

জানা যায়, ২০২৩ সালের ৩১ অক্টোবর ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত করা হয় মো. রাশেদুল হক রায়হানকে। সভাপতি হওয়ার পর উপজেলা শিক্ষা অফিসের অনুমোদনের জন্য তিনি “দি ইউনিভার্সিটি অব কুমিল্লা, বাংলাদেশ” নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদী গণমাধ্যম ও সাংবাদিকতা পাসের সনদ দাখিল করেন। গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ১ নভেম্বর হতে নতুন কমিটি কার্যকর হওয়ার কথা ছিল। নবগঠিত কমিটির সভাপতি মো. রাশেদুল হক রায়হানের শিক্ষা সনদ নিয়ে সন্দেহ হওয়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই কমিটির অনুমোদন দেননি।

গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিস সুত্র জানায়, কমিটির অনুমোদনের জন্য মো. রাশেদুল হক রায়হান “দি ইউনিভার্সিটি অব কুমিল্লা, বাংলাদেশ” থেকে ইস্যুকৃত অনার্স পাসের সার্টিফিকেট দাখিল করেছেন। সেখানে পাসের সন দেয়া আছে ২০২২ সাল। কিন্তু শিক্ষা সনদে অর্জিত ফলাফল (সিজিপিএ) উল্লেখ না থাকায় সন্দেহ হলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেয়া হয়নি।

গোয়ালন্দ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে দি ইউনিভার্সিটি অব কুমিল্লা বাংলাদেশের নাম খুজে পাওয়া যায়নি। তাই সনদটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।

তিনি আরও বলেন, ইউজিসির নির্দেশনা মোতাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রির মূল সার্টিফিকেট-এ স্বাক্ষরকারী হবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক নিয়োগকৃত ভাইস-চ্যান্সেলর এবং পরীক্ষা নিয়ন্ত্রক। প্রায় দুই বছর আগে পাস করেও তিনি মূল সনদ জমা না দিয়ে প্রভিশনাল সনদ জমা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ জানায়, অবৈধ ক্যাম্পাস ও অবৈধ ভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী ৩টি বিশ্ববিদ্যালয় ভর্তিতে রেড এলার্ট জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো: ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব কুমিল্লা। এই তিন বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতি পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ১২(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমের আর কোনো আইনগত ভিত্তি নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক ওমর ফারুক বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শুধু নামটা আছে আর কিছু নাই। ২০২২ সালে কিভাবে ওই বিশ্ববিদ্যালয় থেকে সনদ ইস্যু করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সনদ অবৈধ। তাদের সনদ ইস্যু করার এখতিয়ার নাই। তাদের ভিসি নাই, অনুমোদন নাই, সনদ দেয় কিভাবে। তারা যে সনদ দিয়েছে তা সম্পূর্ণ অবৈধ।

বিষয়টি নিয়ে মো. রাশেদুল হক রায়হানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa