Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ওমরাহ পালন করলেন সেই কোরিয়ান নওমুসলিম
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

ওমরাহ পালন করলেন সেই কোরিয়ান নওমুসলিম

By Saiful IslamApril 15, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ‘আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। অবশেষে আমি মক্কায় এসেছি। কারণ, আল্লাহ আমাকে এখানে আসার সুযোগ দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে পবিত্র এ স্থানে আসতে পেরে মহান আল্লাহর কাছে এ জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’
ওমরাহ পালন করলেন সেই কোরিয়ান নওমুসলিম

Advertisement

ইসলাম গ্রহণের পর সর্বপ্রথম ওমরাহ পালনের সৌভাগ্য লাভ করে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার নওমুসলিম দাউদ কিম।

দাউদ কিম গত ২ এপ্রিল রমজানের প্রথম দিন মক্কা ভ্রমণ করেন। পবিত্র কাবা প্রাঙ্গণ ও মদিনার বর্ণিল দৃশ্য তুলে ধরেন তার প্রতিদিনের ভিডিও বার্তায়। ওই ভিডিও তিনি শেয়ার করেন তার ইউটিউব ও ইনস্টাগ্রাম চ্যানেলে। ভিডিওগুলোতে পুণ্যভূমিতে পবিত্র রমজান মাসে রোজা, নামাজ ও ওমরাহ পালন করতে পেরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

সেখানকার ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ ও আধ্যাত্মিক আবহ তার মধ্যে অন্য রকম অনুভূতি তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের এক ভিডিওতে কিম মুসলিমদের কল্যাণ কামনা করে বলেন, ‘মহান আল্লাহর কাছে আমি দোয়া করি, তিনি যেন আমার মুসলিম ভাই-বোনদের ক্ষমা করেন।’

ইনস্টাগ্রামে দাউদ কিমের ফলোয়ার ৩০ লাখের বেশি। পবিত্র মদিনা নগরী ভ্রমণ ও তারাবির নামাজের দৃশ্য ভিডিও করে দর্শকদের জন্য শেয়ার করেন তিনি। এমনকি শেষ রাতে সাহরির অভিজ্ঞতা ও ফজরের নামাজে মসজিদে যাওয়ার অপার্থিব দৃশ্য তার কাছে সবচেয়ে উপভোগ্য বলে বর্ণনা করেন।

এ সফরে কিম মহান আল্লাহর কাছে পবিত্র শহরে বারবার আসার সুযোগ কামনা করে দোয়া করেন। মদিনার আশপাশে উহুদ পাহাড়, হামজা বিন আবদুল মুত্তালিব রা:-এর কবরসহ ইসলামের ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন করেন।

ঐতিহাসিক মসজিদে কুবায় নামাজ পড়ে দাউদ কিম দর্শকদের কাছে ইসলামের মাহাত্ম্য তুলে ধরেন। মহানবী মোহাম্মদ সা: জীবনে নানা ধরনের দুঃখ-কষ্ট পেলেও ইসলাম প্রচারে ক্ষান্ত হননি। সর্বদা ইসলামের জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ফলে বিশ্বে অল্প সময়ে সবচেয়ে দ্রুত ইসলাম ধর্ম বিস্তার লাভ করেছে।

সৌদি আরবে এসে একেবারই একাকী ছিলেন না দাউদ কিম। বরং ইসলাম গ্রহণের পর থেকে কখনো একাকিত্ববোধ হয়নি তার। কারণ, সব মুসলিমকে ভাই মনে করেন তিনি। পবিত্র স্থানগুলোতে সফরে এসে তিনি ইসলামের ভ্রাতৃত্বকে আরো প্রবলভাবে অনুধাবন করেন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্লগার জে কিম ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ইসলাম গ্রহণ করে দাউদ কিম নাম ধারণ করেন। ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি সারা বিশ্বে বিখ্যাত। নানা বিষয়ে ভিডিও তৈরি করে জনপ্রিয় হয়ে ওঠেন সবার কাছে। তার ইসলাম গ্রহণের ভিডিও এখন পর্যন্ত ৩৯ লাখ ২৫ হাজার ২৯৩ বার ভিউ হয়েছে।

সূত্র : আলজাজিরা

কাবা চত্বরের এই ছবি নিয়ে বিশ্ববাসীর ভুল!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

July 1, 2026
ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

July 1, 2026
polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

July 1, 2026

Latest News

Soudi

প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa