Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক জেল থেকে যে বার্তা দিলেন ইমরান খান
আন্তর্জাতিক

জেল থেকে যে বার্তা দিলেন ইমরান খান

By Saiful IslamFebruary 14, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পাওয়ার পর কারও সঙ্গে জোট না করার ইঙ্গিত দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর কারাগারের সামনে সাংবাদিকদের পিটিআই চেয়ারম্যা গওহর খান বলেছেন, ইমরান খান চান নিজেদের সরকার গঠন করতে। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইমরান খান

Advertisement

গত বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬০ ঘণ্টা পর প্রকাশিত ফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২টি আসন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। অন্য দলগুলো পেয়েছে ১৭টি আসন। পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৪ আসন। কিন্তু কোনো দলই এই সংখ্যায় না পৌঁছানোয় এখন জোট সরকার গঠনের পরিকল্পনা করছেন দেশটির রাজনীতিবিদরা।

এক্সপ্রেসের ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান জানিয়েছেন, তার অনুগত প্রার্থীরা পিএমএল-এন কিংবা পিপিপির সঙ্গে জোট করবে না। তবে ইতিমধ্যে ছয়জন স্বতন্ত্র প্রার্থী নওয়াজ শরীফের দলে যোগ দিয়েছে। তাদের মধ্যে একজন পিটিআইয়ের সাবেক সংসদ সদস্য।

ব্যারিস্টার গওহর খান জানিয়েছেন, ইমরান খান চান, কেন্দ্র কিংবা পাঞ্জাবে নিজস্ব সরকার গঠন করুক পিটিআই। কারও সঙ্গে জোটে গিয়ে নয়। তিনি বলেন, ‘খাইবার পাখতুনখোয়ায় আলী আমিন গান্দাপুরকে পিটিআইয়ের মুখ্যমন্ত্রী মনোনীত করা হয়েছে। দুই-একদিনের মধ্যে আমরা স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থীও ঘোষণা করব।’

এ ছাড়া পিটিআই মুখপাত্র রাউফ হাসান জানিয়েছেন, ইমরান খান তাদের সরকার গঠনের জন্য সবুজ সংকেত দিয়েছেন। কেন্দ্র ও পাঞ্জাবে পিটিআইয়ের সরকার গঠন করতে চান তারা।

অন্যদিকে আজ মঙ্গলবার এক্স এ দেওয়া এক টুইটে পিটিআই জানায়, রাষ্ট্রের শক্তির জন্য জনসমর্থনই সবচেয়ে বেশি জরুরি। যদি সত্যিকারের প্রতিনিধি নির্বাচিত হন তবে তাদের সঙ্গে কথা বলে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। দেশের জনগণ, বিশেষ করে তরুণেরা দেশের নেতৃত্ব পিটিআইকে দিয়েছে। এটি উপেক্ষা করা রাষ্ট্রবিরোধী কাজের সমান হবে।

টুইটে আরও বলা হয়, এক আঙুল দিয়ে সূর্যকে ঢেকে দেওয়া যায় না। জনগণও তাই প্রত্যাখ্যাত ব্যক্তিদের শাসন করতে দেবে না।জনগণ ইমরান খানের নেতৃত্বে আস্থা রেখেছে এটা ভোটে স্পষ্ট। তারা বিশ্বাস করেন, এই সংকট থেকে পাকিস্তানকে উদ্ধার করতে পারবেন তিনি

এরপর টুইটে ইমরান খানের মুক্তি দাবি করে পিটিআই। তারা জানায়, পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে মুক্তি দিতে হবে এবং দেশকে এই সংকট থেকে উদ্ধার করার সুযোগ দিতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa