Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হাওরে নৌকাডুবির দুই দিনেও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি
বিভাগীয় সংবাদ

হাওরে নৌকাডুবির দুই দিনেও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি

By Tarek HasanAugust 29, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে ঝড়ের কবলে পড়ে হাওরে নৌকা ডুবে নিখোঁজ দুই ব্যক্তির এখনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় লোকজন নৌকা নিয়ে হাওরের ঘটনাস্থল ও আশপাশে তাদের সন্ধান করছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলও উদ্ধার অভিযান শুরু করেছে।

নৌকাডুবি

গত রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মাটিয়ান হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। তখন ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি ছিল। নিখোঁজের পর রোববার রাতে কিছু সময় এবং গতকাল সোমবার (২৮ আগস্ট) দিনভর হাওরে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর এলাকার চিলান তাহিরপুর গ্রামের মো. শাহ আলম (৫০) ও আবুল ফয়েজ (৪৮)। এই দুজনই কৃষক।

Advertisement

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চিলান তাহিরপুর গ্রামটি টাঙ্গুয়ার হাওরের পর্যবেক্ষণ টাওয়ারের কাছে। উপজেলা সদর থেকে নৌকায় মাটিয়ান হাওর পাড়ি দিয়ে ওই গ্রামে যেতে হয়। সময় লাগে দেড় ঘণ্টার মতো। রোববার বিকেলে শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়ার (১৫) ঢাকায় যাওয়ার কথা ছিল। তাই ইঞ্জিনচালিত ছোট একটি নৌকায় করে আকাশকে উপজেলা সদরে নিয়ে আসেন তার বাবা শাহ আলম ও প্রতিবেশী আবুল ফয়েজ। সেখান থেকে আকাশ মিয়াকে সুনামগঞ্জের গাড়িতে তুলে দিয়ে তারা দুজন আবার নৌকা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে শুরু হয় ঝড়বৃষ্টি। মাটিয়ান হাওরে তখন প্রচণ্ড ঢেউ ওঠে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহ আলমের চাচাতো ভাই আবদুল হালিম জানান, পাশাপাশি তিনটি নৌকা ছিল তখন। এর মধ্যে মাটিয়ান হাওরে গিয়ে একটি ডুবে যায়। প্রচণ্ড ঝড়ের কারণে অন্য দুটি নৌকার লোকজন কোনোরকমে তাদের নৌকাগুলো নিরাপদ স্থানে নিয়ে যান। এই দুজনকে তখন উদ্ধার করার কোনো সুযোগই পাননি তারা। ঝড় থামার পর রাতে লোকজন গিয়ে ঘটনাস্থলে খোঁজ করেছেন; কিন্তু পাননি।

টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক গোলাম নূর জানান, তারা ঘটনাস্থলে আছেন। এখনো নৌকা ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মেলেনি।

নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে : ডা. দীপু মনি

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, হাওরে এখন পানি বেশি। এ ছাড়া ঘটনার সময় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সঙ্গে হাওরে প্রচণ্ড ঢেউ ছিল। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa