Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ প্রভাব খাটিয়ে অঢেল সম্পদ গড়েছেন দুই ভাই, তাদের ভয়ে তটস্থ গ্রামবাসী
বিভাগীয় সংবাদ

প্রভাব খাটিয়ে অঢেল সম্পদ গড়েছেন দুই ভাই, তাদের ভয়ে তটস্থ গ্রামবাসী

By Saiful IslamAugust 28, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকায় একাধিক প্লট। গ্রামে বিলাসবহুল বাড়ি। তিনশো ৩১ শতাংশ ফসলি জমি রয়েছে গ্রামের বিলে। সরকারি চাকরির প্রভাব খাটিয়ে অন্যের ৯ বিঘা জমিও দখল করেছেন তারা। মূলত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা জ্ঞাতবহির্ভূত এসব সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রভাব খাটিয়ে অঢেল সম্পদ গড়েছেন দুই ভাই, তাদের ভয়ে তটস্থ গ্রামবাসী

Advertisement

এমন অঢেল সম্পদের মালিক বগুড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শফি ও তার ছোট ভাই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শওকত আলী। তারা গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের বামনবাড়িয়া গ্রামের মৃত মমতাজ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা বলেন, রফিকুল ইসলাম শফি ১৯তম বিসিএসের মাধ্যমে ও শওকত আলী ২১তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। সে সময় তাদের তেমন কোনো সম্পদ ছিল না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গ্রামের মাঠে কৃষি জমি কেনা শুরু করেন দুই ভাই। পরিবর্তন আসে আচার ব্যবহারেও। যেকোনো কাজেই গ্রামের লোকজনের ওপর প্রভাব খাটাতেন।

দরিদ্রদের কাছ থেকে দখলে নেওয়া জমি উদ্ধারের দাবি জানিয়ে ওই গ্রামের অন্তত দশজন কৃষক সোমবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলন করেছেন। লিখিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকুরীজীবী ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকায় তারা গ্রামের মানুষের সঙ্গে প্রভাব খাটিয়েছেন নানা ভাবে। জোরপূর্বক দখল করেছেন কৃষি জমি। এসব কাজে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগও রয়েছে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে।

ভুক্তভোগী আফতাব হোসেন (৫৫) ও আমিরুল ইসলাম (৪২) অভিযোগ করেন, আওয়ামী লীগের ১৭ বছরের আমলে নিজের নামে বামনবাড়িয়া, বিলশা, রুহাইসহ আশপাশের কয়েকটি বিলে ৩৩১ শতাংশ জমি কিনেছেন রফিকুল ইসলাম শফি। গ্রামে বন্দকী সূত্রে ভোগদখল করছেন আরও ৪৩২ শতাংশ কৃষি জমি। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় ১০ থেকে ১২টি প্লটও রয়েছে। শওকত আলীর নামে ঢাকার আফতাব নগরে দুইটি প্লট ও উত্তরায় একটি ফ্ল্যাট রয়েছে। গ্রামে রয়েছে দোতলা বিশিষ্ট দুটি ফ্ল্যাট।

ভুক্তভোগী ভোলা, ফজলার সরকার ও মোজাম্মেল হক বলেন, তারা ১৯৮৭ সাল থেকে বিলশা মৌজার ২১৩/১ নম্বর খতিয়ানভুক্ত ৩৪৭৮ দাগের ২০৫ শতাংশ জমি ক্রয় সূত্রে চাষাবাদ করছিলেন। ২০১০ সাল পর্যন্ত এই জমির ভূমি উন্নয়ন করও পরিশোধ করা আছে। অথচ ২০১০ সালে স্থানীয় সাইফুলকে ব্যবহার করে জোরপূর্বক জমিটি দখলে নেন প্রভাবশালী সরকারি কর্মকর্তা দুই ভাই শওকত ও শফি। প্রতিপক্ষ ক্ষমতাধর হওয়ায় এসব ঘটনায় তারা প্রতিবাদ করতে পারেননি। এখন তারা জমিটি দখলমুক্ত করতে প্রশাসনের সহায়তা চান। বিচার চান প্রভাবশালী দুই ভাইয়ের।

হায়দার আলী বলেন, তাদের পৈত্তিক সূত্রে পাওয়া হরদমা মৌজার ১ একর জমি জোরপূর্বক দখলে নিয়েছেন প্রভাবশালী শওকতের বড় ভাই স্থানীয় খুবজিপুর কলেজের যুক্তিবিদ্যা বিভাগের শিক্ষক রবিউল ইসলাম। জমিটি এখনো তাদের হাতছাড়া। জমি উদ্ধারের পাশাপাশি শওকত, শফি ও রবিউলের বিচার চান তিনি।

স্থানীয় নাজমুল হাসান বলেন, গ্রামের সড়কটি পাকাকরণের সময় স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে তাদের পৈত্তিক সম্পত্তির ওপর দিয়ে সড়ক নির্মাণ করান শওকত ও শফি। প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে লঞ্ছিতও করা হয়।

জ্ঞাতবহির্ভূত সম্পদ অর্জনের ব্যাপারে বক্তব্য না দিয়ে উপরন্তু সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন বগুড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শফি। তবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শওকত আলী বলেন, জ্ঞাতবহির্ভূত কোনো আয় করেননি তিনি। তার এবং তার স্ত্রীর সঞ্চয়ের টাকা থেকে সামান্য কিছু জমি কিনেছেন মাত্র। তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa