Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এক যুগ পর খুলে দেওয়া হলো ভালোবাসার পথ
আন্তর্জাতিক

এক যুগ পর খুলে দেওয়া হলো ভালোবাসার পথ

By Saiful IslamAugust 2, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে সাগরের নয়নাভিরাম দৃশ্য, অন্যদিকে পাহাড়। আর ওই পাহাড়ের মধ্যে দিয়েই এঁকেবেঁকে চলে গেছে একটি ছোট্ট পথ। বিশ্বের সবচেয়ে আইকনিক এবং রোমান্টিক পথগুলোর মধ্যে একটি ইতালির ‘ভিয়া দেল আমোর’ বা ‘ভালোবাসার পথ’।

Love Way

Advertisement

দীর্ঘ ১২ বছর ধরে বন্ধ ছিল এই ভালোবাসার পথ। ভূমিধসে চার অস্ট্রেলিয়ান পর্যটক আহত হওয়ার পর ২০১২ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় পথটি। তবে একযুগ পর আবারও খুলে দেওয়া হয়েছে এটি।

সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ২ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগে দীর্ঘ সময় ধরে সংস্কার কাজের মাধ্যমে পর্যটকদের সুবিধার্থে নতুন করে সাজানো হয়েছে একে। গতকাল শনিবার (২৭ জুলাই) থেকে পুনরায় খুলে দেওয়া হয়েছে পথটি জানিয়েছে ইতালীয় পর্যটন মন্ত্রণালয়।

পাহাড়ঘেঁষা পথটি সাগর পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। ৯০০ মিটার দীর্ঘ পথটির অবস্থান ইতালির লিগুরিয়ার উত্তরাঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যঘেরা সিনকু টেরাতে। ১৯৯৭ সালে এ পথকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। ২০১২ সালে ভূমিধসে চার অস্ট্রেলীয় পর্যটক আহত হলে বন্ধ হয়ে যায় এ ‘ভালোবাসার পথ’।

সিএনএন-কে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইতালির পর্যটন মন্ত্রণালয় জানায়, একপাশে পাহাড়ের অবস্থান, ভঙ্গুর শিলা এবং ভূমিধস-প্রবণ এলাকার কারণে পথটির সংস্কার কাজটি বেশ জটিল হয়ে দাঁড়িয়েছিল। প্রতিমূহুর্তে ভূমিধসের ঝুঁকি বিবেচনায় কাজ করতে হয়েছে। যার কারণে এটি পুনরায় খুলে দেওয়াটাও এত সহজ ছিল না।

তবে পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং স্থানটি সংরক্ষণ করার উদ্দেশ্যে এখন থেকে এই পথ ঘুরতে গেলে পর্যটকদের মানতে হবে কিছু বিধিনিষেধ। আরোপ করা হয়েছে কিছু নতুন নিয়ম।

সিএনএন জানায়, আগস্ট থেকে ‘ভিয়া দেল আমোর’ বা ‘ভালোবাসার পথে’ প্রতিদিন চারশত পর্যটক ঘুরতে পারবেন। পর্যটকদের নির্ধারিত প্রবেশ সময়ের জন্য ১০ ইউরো দিয়ে টিকিট কিনতে হবে।

এছাড়া পর্যটকদের ব্যবস্থাপনায় পথটিতে কর্মীরা থাকবেন যাতে করে স্থানটির কোন ক্ষতি কেউ করতে না পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

July 19, 2026
usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

July 19, 2026
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026

Latest News

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa