Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এক লেবুর দাম ২ কোটি টাকা!
আন্তর্জাতিক

এক লেবুর দাম ২ কোটি টাকা!

By Saiful Islamফেব্রুয়ারি 17, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : একটি লেবুর মূল্য কত হতে পারে আনুমানিক? ৫ টাকা থেকে সর্বোচ্চ ১০ টাকা? কিন্তু যদি শোনেন একটি লেবুর মূল্য ২ কোটি টাকা! তখন চোখ কপালে উঠা স্বাভাবিক নয় কি? কিন্তু এমনটিই ঘটেছে এক নিলামে।

লেবু

Advertisement

ব্রিটেনে এক মৃত ব্যক্তির ক্যাবিনেট থেকে পাওয়া ২৮৫ বছরের পুরোনো একটি লেবু নিলামে বিক্রি হয়েছে দেড় লাখ ডলারে। কিন্তু কেন? কী এমন বিশেষত্ব আছে সেই লেবুতে?

ব্রিটেনের শর্পশায়ার শহরে একটি নিলামকারী সংস্থায় ব্রিটেলস অকশনার্স সম্প্রতি জানিয়েছে, ব্রিটেনেরই একটি পরিবারের কাছ থেকে এই লেবুটি পেয়েছেন তারা এবং সেই পরিবার তাদের কোনও এক কাকা-জ্যাঠার কাছ থেকে এই লেবুটি পেয়েছিলেন। লেবুটি তাদের সেই কাকার ক্যাবিনেটের মধ্যেই পড়েছিল। ২৮৫ বছর পর খোলা হয়েছে সেই ক্যাবিনেট আর তারপরেই আবিষ্কার করা হয়েছে সেই লেবুটি। লেবুর আসল মালিক মারা গেছেন আরও অনেক আগে।

জানা গেছে, তার ঘরের সব জিনিসপত্র বিক্রির সময় এক ফটোগ্রাফার সেই ক্যাবিনেটের ছবি তুলতে গিয়ে লেবুটি দেখেন। ২৮৫ বছরের পুরোনো এই লেবুর বিশেষত্ব সেভাবে কিছু না থাকলেও, একটি বিষয়ে চোখ আটকে যায় নিলামকারী সংস্থার মালিকের। লেবুর গায়ে একটি বিশেষ বার্তা খোদাই করা ছিল। আর সেই বার্তা থেকেই উদ্ধার হয় লেবুর বয়স।

লেবুর গায়ে লেখা ছিল, ১৭৩৯ সালের ৪ নভেম্বর মিস্টার পি লু ফ্রাসিনি বলে জনৈক এক ব্যক্তি মিস ই বাক্সটারকে এই লেবুটি উপহার দিয়েছিলেন। ফলে সাল তারিখের উল্লেখ দেখে সময় হিসেব করেই চোখ কপালে উঠে চিত্রগ্রাহকের। আর তখনই তিনি এটিকে নিলামকারীর হাতে তুলে দেন।

নিলামকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রথমে এই লেবুটির দাম রাখা হয়েছিল ৪০ থেকে ৬০ পাউন্ড, সেখানে এই লেবু নিলামে বিক্রি হয় ১৪১৬ পাউন্ডে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৯৬ হাজার টাকা। আর যে ক্যাবিনেটে এটি ছিল সেটি মাত্র ৩২ পাউন্ড বা ৪৪৩১ টাকায় বিক্রি হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa