Close Menu
Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Bangla News
Home হেঁটে জুমার নামাজে গেলে যে সওয়াব পাবেন
ইসলাম ধর্ম

হেঁটে জুমার নামাজে গেলে যে সওয়াব পাবেন

By Tarek HasanMay 10, 20242 Mins Read
Advertisement

ধর্ম ডেস্ক : জুমাবারের গুরুত্ব সপ্তাহের অন্য কোনো দিনের চেয়ে বেশি। শুক্রবার বা জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব, তাৎপর্য ও মর্যাদা দুই ঈদ— ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো। এই দিন ইসলামের ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা সংঘটিত হয়েছে।

jummah

শরিয়তের অন্যান্য বিধি-বিধানের মতো জুমার নামাজের এবং জুমার দিনের কিছু নিয়ম-শিষ্টাচার রয়েছে। যা অনুসরণ করলে সওয়াব লাভের পাশাপাশি রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী আমলও হবে। এতে দুই প্রকার সওয়াব মিলবে।

হেঁটে জুমার নামাজ যাওয়া
জুমার নামাজে হেঁটে যাওয়া ও উপস্থিত হওয়া পুণ্যময়। এতে বিপুল সওয়াবের কথা হাদিসে রয়েছে। কারণ আল্লাহর রাসুল (সা.)-ও পায়ে হেঁটে জুমায় ও মসজিদে যেতেন। এটি তার সুন্নতও বটে। তবে খেয়াল রাখতে হবে, মসজিদ বেশি দূরে হলে কষ্ট করে হেঁটে যাওয়ার প্রয়োজন নেই। কারণ, শরিয়ত কারও ওপর সাধ্যের বেশি চাপিয়ে দেয়নি।

এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল (ফরজ) অথবা (সাধারণ) গোসল করল, তাড়াতাড়ি মসজিদে গেল অথবা যাওয়ার চেষ্টা করল, যাওয়ার পথে কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে গেল, ইমামের কাছে ঘেঁষে বসল, কোনো প্রকার অহেতুক কথাবার্তা না বলে মনোযোগের সঙ্গে খুতবা শুনল ও নামাজ আদায় করল, তাহলে তার প্রতিটি কদমের (পদক্ষেপ) বিনিময়ে এক বছর রোজা ও নামাজের সওয়াব দেওয়া হবে।’ (তিরমিজি, হাদিস : ৪৫৬)

হেঁটে জুমায় যেতেন সাহাবিরাও
সাহাবায়ে কেরাম নিজেদের কাজ-কর্ম সেরে জুমার আদব-শিষ্টাচার লক্ষ্য করে মসজিদে উপস্থিত হতেন। সাহাবায়ে কেরাম মসজিদে ও জুমায় হেটে আসার বহু বর্ণনা রয়েছে। আল্লাহর রাসুল (সা.)-এর প্রিয় সাহাবি আবদুল্লাহ ইবনে রাওয়াহা (রা.)-ও মসজিদে হেঁটে আসতেন। তবে হাদিসের কিতাবগুলোতে আছে, ফিরে যাওয়ার সময় তিনি কখনো হেঁটে যেতেন, কখনো বাহনে আরোহণ করে যেতেন। (মুসান্নাফ ইবনে আবি শায়বা)।

হেঁটে জুমায় আসার গুরুত্ব বোঝাতে ও অন্যরা যেন সেটা সওয়াব লাভ করে— সে জন্য খলিফা উমর ইবনে আবদুল আজিজ (রহ.) তার গভর্নরদের কাছে লিখে জানান যে, কেউ যেন আরোহিত হয়ে জুমায় না আসেন। (ইবনে সায়াদের বরাতে ‘ফাতহুল বারি লিল হাফিজ ইবনে রাজাব আল-হাম্বলি)

বিয়েতে নবীজি সা. দেনমোহর কত দিয়েছিলেন?

আসুন, আমরাও হেঁটে মসজিদে যাওয়ার যাওয়ার চেষ্টা করি। আল্লাহর রাসুল (সা.)-এর সুন্নত লাভের পাশাপাশি বিপুল সওয়াবও লাভ হবে এতে। আল্লাহ আমাদের তাওফিক দান করুন।

ShareFacebookXLinkedInChatGPTGoogle AIMessengerClaudeWhatsApp
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ইসলাম গেলে জুমা জুমার ধর্ম নামাজে পাবেন সওয়াব হেঁটে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শেষ দশক

ইবাদতের বসন্তকাল রমজানের শেষ দশক

March 10, 2026
ইতিকাফ

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব ও ফজিলত

March 10, 2026
নারী সাহাবি

রমজানে নারী সাহাবিদের ইবাদত ও জীবনাচার

March 9, 2026
Latest News
শেষ দশক

ইবাদতের বসন্তকাল রমজানের শেষ দশক

ইতিকাফ

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব ও ফজিলত

নারী সাহাবি

রমজানে নারী সাহাবিদের ইবাদত ও জীবনাচার

রমজান

রমজানের মাঝপথে দাঁড়িয়ে নিজের অন্তর যাচাই করার প্রয়োজন

দোয়া

রোজাদারের দোয়া অব্যর্থ প্রতিশ্রুতি

জাকাত

দারিদ্র্য বিমোচন ও সম্পদের সুষম বণ্টনে জাকাতের গুরুত্ব

রমজান

তাকওয়া অর্জনই রমজানের মূল উদ্দেশ্য

ইতিকাফ

কোরআন ও হাদিসের আলোকে ইতিকাফের অর্থ ও তাৎপর্য

রমজান

আজ ১৭ রমজান: ঐতিহাসিক বদর দিবস, ইসলামের প্রথম যুদ্ধের স্মরণ

রোজা

শিশু রোজা রাখলে কী খাবার দেবেন? সাহরি ও ইফতারের গুরুত্বপূর্ণ পরামর্শ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

RedditTelegramXWhatsApp
Share:
BlueskyBufferChatGPTClaudeCopyEmailFacebookFlipboardGoogle AIGrokHacker NewsLineLinkedInMastodonMessengerMistral AIMixNextdoorPerplexityPinterestPrintRedditSMSTelegramThreadsTumblrXVKWhatsAppXingYummly