Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অজ্ঞান পার্টির কবলে রিকশাচালক! খোয়া গেল রিকশা, তারপর…
ঢাকা বিভাগীয় সংবাদ

অজ্ঞান পার্টির কবলে রিকশাচালক! খোয়া গেল রিকশা, তারপর…

By Tarek HasanApril 30, 20241 Min Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীর ওয়ারীর ওয়্যার স্ট্রিটে ‘হটকেক ফাস্টফুডের’ পাশের গলিতে অজ্ঞান পার্টির কবলে পড়ে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক তাঁর রিকশাটি খুইয়েছেন। অজ্ঞান এই চালকের আনুমানিক বয়স ৩৫ বছর।

অজ্ঞান পার্টি

Advertisement

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে ওয়ারী থানা-পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিধু বলেন, ‘খবর পেয়ে আজ রাতের দিকে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় এই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁর পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।’

এএসআই বিধু আরও বলেন, ‘খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই। তখন ওই রিকশাচালক কোনোরকমে কিছু কথা বলতে পারছিলেন। তিনি তখন এতটুকুই বলেছিলেন, বংশাল থেকে একজন যাত্রী নিয়ে ওয়ারী এলাকায় এসেছিলেন। পথে তাঁর পানির পিপাসা লাগলে ওই যাত্রী পানি খেতে দেন। এরপর তাঁর আর কিছুই মনে নাই।’

কারিনা-আলিয়াদের সরিয়ে এবার শাহরুখকন্যা সুহানা

রিকশাচালক রাস্তার পাশে পড়ে ছিলেন জানিয়ে এএসআই বিধু বলেন, ‘তাঁর রিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। রিকশাচালকের কাছে একটি বাটন মোবাইলফোন (ফিচার ফোন) পাওয়া গেছে। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa