Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ উদ্বোধনের চার মাসেই ঝড়ে উড়ে গেল আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাল
ঢাকা বিভাগীয় সংবাদ

উদ্বোধনের চার মাসেই ঝড়ে উড়ে গেল আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাল

By Saiful IslamMarch 31, 20232 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে উদ্বোধনের চার মাসের মধ্যেই আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের টিনের চালা কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে।

ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত ঘর

Advertisement

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের জোকা এলাকায় আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। সেখানে ১৯টি ঘরের মধ্যে একটি ঘরের টিনের চালা উড়ে যায় এবং আরো কয়েকটি ঘরের চালার ফাঁকফোকর দিয়ে বৃষ্টির পানি ও ময়লা ঢুকে আরো কয়েকটি ঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে।

শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কালবৈশাখী ঝড়ে এলোমেলো হয়ে যাওয়া ঘরের জিনিষপত্র গুছাতে ব্যস্ত সময় পার করছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। দুই জন কাঠমিস্ত্রী একটি ঘরের চালা মেরামতের কাজ করছেন। আতঙ্কিত হয়ে পাশেই বসে আছেন ওই ঘরের বাসিন্দা করিমন বেগম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মচারী ঘর মেরামতের বিষয়টি দেখভাল করছেন।

ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত ঘর
ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত ঘরের চালা মেরামত করা হচ্ছে। ছবি: সংগৃহীত

ওই ঘরের বাসিন্দা করিমন বেগম বলেন, ঝড় আসলে আমি এমনিতেই খুব ভয় পাই। গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় আমার ঘরের টিনের চালা উড়ে গেছে। হাড়ি-পাতিল সহ ঘরের অনেক জিনিষপত্রও আশপাশে উড়ে গেছে। তবে আল্লাহ বাঁচাইছে ঘর নষ্ট হলেও আমার মেয়েটার কিছু হয় নাই।

আরেক ঘরের বাসিন্দা জরিনা বেগম বলেন, আমাদের ঘরগুলো আরেকটু ভালো করে বানিয়ে দিলে কি এমন ক্ষতি হতো। ঝড়ের সময় আমার ঘরও অনেক কাঁপছে। ঘরে বৃষ্টির পানি ও ময়লা এসে খাবার নষ্ট হয়ে গেছে।

ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত ঘর
দুইজন কাঠমিস্ত্রী ক্ষতিগ্রস্ত ঘরটি মেরামত করছেন। ছবি: সংগৃহীত

বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আওয়াল খান বলেন, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের টিনের চালা উড়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং পিআইও অফিসকে সেটা অবগত করেছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রায় চার মাস আগে ভূমিহীনদের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। কালবৈশাখী ঝড়ের কারণে একটি ঘর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাৎক্ষণিক সেটা ঠিক করে দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa