Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ফের বেদখল ফুটপাত, ভোগান্তিতে পথচারীরা
ঢাকা বিভাগীয় সংবাদ

ফের বেদখল ফুটপাত, ভোগান্তিতে পথচারীরা

By iNews DeskJanuary 18, 2023Updated:January 18, 20233 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : জনসাধারণের চলাচলের সুবিধার্থে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট ও সড়কের অর্ধেকজুড়ে তিন চাকার যানের স্ট্যান্ড উচ্ছেদ করার পর মাস পেরোতেই ফের বেদখল হয়ে গেছে ফুটপাত। এতে চলাচলে ফের চরম ভোগান্তীতে পড়েছে পথচারীরা।

ফের বেদখল ফুটপাত, ভোগান্তিতে পথচারীরা

Advertisement

জানা গেছে, গত ২৩ নভেম্বর মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দোকানপাট ও মালামাল সরিয়ে নেয়ার নির্দেশনা দেন। সেসময় অবৈধ দোকানপাট ও মালামাল অন্যত্র সরিয়ে নিলেও কিছুদিন পর ফের ফুটপাত তাদের দখলে নেয় অবৈধ দখলদারেরা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা। এর ফলে প্রতিনিয়তই ঘটে দূর্ঘটনা।

মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে দেখা যায়, বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের চলাচলের জন্য নির্মিত ফুটপাতে ভ্যান, ট্রলি, ফ্লেক্সিলোড, ফল ও পান-সিগারেটের দোকান বসিয়ে ফুটপাত দখলে রেখেছে শতাধিক হকার। এছাড়া ফুটপাতের পাশের দোকান ও হোটেলে উঠানামা করার জন্য কাঠের তৈরি সিঁড়ি বসিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। এতে পথচারীদের চলাচলে যেমন অসুবিধা হচ্ছে তেমনি সিএনজি, হ্যালোবাইকসহ অন্যান্য যানবাহন পার্কিংয়ে অসুবিধা হচ্ছে চালকদের।

ফের বেদখল ফুটপাত, ভোগান্তিতে পথচারীরা

বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাতে ভ্যানে করে হালিম বিক্রেতা আইয়ুব আলী জানান, তিন বছর ধরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় হালিম বিক্রি করেন তিনি। ডিম বিক্রেতা আরিফ নামের আরেকজন জানান, দীর্ঘদিন ধরেই বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসা করেন তিনি। আগে পুলিশ মাসে মাসে টাকা নিত, তখন কোন ঝামেলা হতোনা। তবে এখন পুলিশ টাকা নেয়না। তাই মাঝে মাঝে এসে ঝামেলা করে। তিনি বলেন, আমরা ফুটপাতের ব্যবসা শিখেছি। অন্য কোন কাজ জানিনা। তাই পুলিশের দৌড়ানি খেয়ে হলেও এসব করেই সংসার চালাতে হয়।

ফুটপাতের পাশের ভাই ভাই হোটেলের মালিক মো: বাবুল হোসেন বলেন, হোটেলের সামনের ফুটপাতে হালিমের ড্যাগ বসিয়েছি এটা পুলিশ ও নেতারা জানে। তারা সবসময়ই আমার হোটেলে আসে। আমাদের কারণে পথচারীদের কোন সমস্যা হয়না। তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে।

পথচারী ফজলুল হক ও লিটন মিয়ার সাথে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, ফুটপাতের অবৈধ দোকান ও ফুটপাতের পাশের হোটেল ও অন্যান্য ব্যবসায়ীরা ফুটপাদ দখল করে রেখেছে। এতে আমাদের চলাচলে খুবই অসুবিধা হয়। পথচারীদের চলাচলের সুবিধার্থে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান তারা।

ফের বেদখল ফুটপাত, ভোগান্তিতে পথচারীরা

সিএনজি চালক খোকন মিয়া বলেন, আশপাশের ব্যবসায়ী ও হকাররা ফুটপাত দখল করে রেখেছে। ফলে আমরা নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করতে পারিনা। এ কারণে বাসস্ট্যান্ড এলাকায় সবসময় যানজট লেগেই থাকে।

হ্যালোবাইক চালক মিজানুর রহমান বলেন, ফুটপাতে অবৈধ দোকানপাট থাকায় আমরা সিরিয়াল মেনে গাড়ি চালাতে পারিনা। আমাদের অনিচ্ছা সত্ত্বেও হ্যালোবাইক ও সিএনজিগুলো এলোমেলো অবস্থায় থাকে। আবার রাস্তার মাঝখানে পেলে পুলিশ গাড়ি আটক করে। আমরা খুবই খারাপ অবস্থায় আছি। আমাদের সমস্যা দেখার কেউ নেই।

এ বিষয়ে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ মিরাজ হোসেন বলেন, ফুটপাতের অবৈধ দখলদারদের কারণে বাসস্ট্যান্ডের যানবাহনগুলো এলোমেলো অবস্থায় থাকে। ফুটপাত অবৈধভাবে বেদখল হওয়ার ফলে এসব যানবাহন নিয়ন্ত্রণে আমাদের ট্রাফিক বিভাগের অনেক সমস্যা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, ফুটপাতে অবৈধ দোকানপাট বসানোর কোন সুযোগ নেই। ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত আমাদের অভিযান চলে। কেউ ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসালে তাদেরকে উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa