Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: অভিযোগের বিষয়ে জানেন না অভিযোগপত্রে স্বাক্ষরকারীরা
ঢাকা বিভাগীয় সংবাদ

হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: অভিযোগের বিষয়ে জানেন না অভিযোগপত্রে স্বাক্ষরকারীরা

By Saiful IslamOctober 28, 20243 Mins Read

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মোঃ রজ্জব আলী খানের বিরুদ্ধে করা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানেন না অভিযোগপত্রে স্বাক্ষরকারী অনেকেই।

Harirampur

Advertisement

জানা যায়, গত ২২ অক্টোবর বেলা ১১টার দিকে হাসপাতাল চত্বরে রজ্জবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ছাত্র সমাজের ব্যানারে কয়েকজন যুবক। এর আগে তারা অফিস সহায়ক রজ্জব আলী খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে গত ২৯ সেপ্টেম্বর মানিকগঞ্জ সিভিল সার্জন বরারব লিখিত অভিযোগ দিয়েছেন।

অফিস সহায়ক মোঃ রজ্জব আলী খানের বিরুদ্ধে অভিযোগপত্রে এবং মানববন্ধনে উল্লেখ করা হয় তিনি সিজার থেকে শুরু করে হাসপাতালের এম্বুলেন্স মেরামতের এবং তেলের টাকা আত্মসাৎ করাসহ হাসপাতালের গাছের ডালাপালা বিক্রি করেছেন।

অভিযোগের বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিলে ওই অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে কয়েকজন অভিযোগকারী সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জানা যায়, তাদের অনেকেই বলেন-তারা জানেনই না অভিযোগপত্রে তাদের নাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও তারা হাসপাতালের দুর্নীতির বিষয়েও কিছু জানেন না এবং অভিযোগ করেননি এবং মানববন্ধনেও অনেকে উপস্থিত ছিলেন না বলেও তারা দাবি করেন।

অভিযোগকারীদের একজন কাণ্ঠাপাড়া এলাকার সুশীলের নাম্বার অভিযোগপত্রে ব্যবহার করা হয়। তিনি জানান, হাসপাতালের অভিযোগের বিষয়ে আমি কিছুই জানিনা। আমি অভিযোগও করিনি।

বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আব্দুর রহিম জানান, আমি প্রায় দুই মাস আগে একটা অ্যাকসিডেন্টের রোগী নিয়ে হাসপাতালে যাই। সেলাই করতে বাইরে থেকে অনেক কিছুই কিনে আনা লাগছে। তাই আমি বলছিলাম এগুলো হাসপাতালেই থাকার কথা। এ জন্য স্বাক্ষর করেছি। তবে অভিযোগপত্রে আরও কি লেখা ছিল তা আমি পড়ে দেখিনি।

চাঁদপুর এলাকার সাইদ জানান, আমি একবার ফোঁড়া কাটতে হাসপাতালে গিয়েছিলাম। আমারে মানিকগঞ্জ পাঠাই দিছে। উপজেলা থেকে বলল, তাই আমি অভিযোগ করেছি। তবে দুর্নীতির বিষয়ে আমি কিছু জানিনা।

সরকারি নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের ২০১৩ সালের কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল জানান, ২০২১ সালে আমার কাছ থেকে স্টেশনারির মাল নেয়ার কথা ছিল। একবার চাহিদাপত্র দিয়ে মালামাল নিয়ে আর নেয়নি। এতে মনে হয়েছে সে আমার সাথে দুর্নীতি করেছে। আমি ঢাকা থাকার কারণে অভিযোগে আমি স্বাক্ষর করতে পারিনি। আমার এক ভাই স্বাক্ষর করেছে। তবে এ অভিযোগ আমারই করা।

একই গ্রামে জনি নামের এক ব্যক্তির নাম্বার অভিযোগপত্রে ব্যবহার করা হয়। মুঠোফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোনো অভিযোগ করিনি। এ বিষয়ে আমি কিছুই জানিনা। তবে এ ব্যাপারে হাসপাতাল থেকেও একদিন আমাকে ফোন দিয়েছিল।

অভিযুক্ত রজ্জব আলী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদীত। অভিযোগের বিষয়ে কোনোটার সাথেই আমার সম্পৃক্ততা নেই। এছাড়াও এখানে ষড়যন্ত্রমূলকভাবে তৃতীয় কোনো অপশক্তি কাজ করছে। আমার বিরুদ্ধে ১০/১২ জন যুবক মানববন্ধন করেছে। এরা অনেকেই হরিরামপুরের বাইরে থেকে এসেছে। অভিযোগকারীর অনেকে মানববন্ধনে উপস্থিত ছিলেন না। সুতরাং এটা সম্পূর্ণ পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদীতভাবে করা হয়েছে। তবে এ বিষয়ে বিভাগীয় তদন্ত হয়েছে। আমি আশা করছি, তদন্ত প্রতিবেদনে আমি নির্দোষ প্রমানিত হব।

মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মকছেদুল মোমিন বলেন, অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

July 5, 2026
Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

July 4, 2026
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026

Latest News

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa