Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিপিএলে যে তারকাদের ওপর বাড়তি নজর থাকবে
ক্রিকেট (Cricket) খেলাধুলা বিপিএল

বিপিএলে যে তারকাদের ওপর বাড়তি নজর থাকবে

By Saiful IslamJanuary 20, 20242 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে আছে টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপ। বিশ্বকাপের বছর হওয়ার কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের বিপিএল। বিশ্বকাপের দলে নিজেদের জায়গা নিশ্চিত করতে অনেকে বিপিএলকেই বেছে নেবেন সেরা মঞ্চ হিসেবে। সেই সব ক্রিকেটারদের ওপর তাই বাড়তি নজর থাকবে এবারের বিপিএলে।

বিপিএল

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলে নজরে পড়েছেন তানজিদ হাসান তামিম। টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি তার।

অন্যদিকে এই ফরম্যাটে বাংলাদেশের ওপেনারদের মধ্যে লিটন দাস বাদে আর কেউ খুব একটা ধারাবাহিক নন। স্কোয়াডে জায়গা পাওয়া নিয়েও তাই চলে লড়াই।

বিপিএলে ভালো করলেই যে মিলতে পারে জাতীয় দলের টিকিট। রনি তালুকদার, সৌম্য সরকারদের টপকে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে বিপিএলকেই পুঁজি করবেন জুনিয়র তামিম। এ যাত্রায় দ্যুতি ছড়াবেন রনি, সৌম্যরাও।

তিন ক্রিকেটার এবার খেলবেন তিনটি আলাদা দলের হয়ে। তানজিদ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রনি রংপুর রাইডার্স এবং সৌম্য খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ঝলমলে পারফরম্যান্সে দলকে জেতানোর ক্ষুধাও তাই থাকবে এই তিন ক্রিকেটারদের মধ্যে।

মিডল অর্ডারে দলে জায়গা করে নিতে উদগ্রীব হয়ে আছেন ইয়াসির আলি চৌধুরী, জাকের আলি অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটাররা। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের মিডল অর্ডারে নিয়মিত পারফর্মারের কিছুটা অভাব রয়েছে। সেখানে যদি ইয়াসির, জাকেররা বিপিএলে ভালো খেলতে পারেন তাহলে নিশ্চিতভাবেই জাতীয় দলের বিবেচনায় আসার সুযোগ থাকবে তাদের।

এই তিন ক্রিকেটারের মধ্যে ইয়াসিরের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। জাকের একবার স্কোয়াডে ডাক পেলেও খেলার সুযোগ পাননি।

এখনো ডাক পাননি অঙ্কন। বিপিএল তাই এই তিন ক্রিকেটারের জন্য হতে পারে জাতীয় দলে ঢোকার মঞ্চ।

ফিনিশিংয়ে ভালো একজন হার্ডহিটার এবং ভালো একজন লেগ স্পিনারের আক্ষেপ বাংলাদেশের বহুদিন ধরেই রয়েছে। এই দুই জায়গায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আপাতত আস্থা রাখছে শামীম হোসেন পাটোয়ারি এবং রিশাদ হোসেনের ওপর। তবে জাতীয় দলে জায়গাটা এখনো পোক্ত নয় তাদের। সেই নড়বড়ে জায়গাটাকে পাকাপোক্ত বানানোর জন্য দারুণ মঞ্চ হতে পারে বিপিএল। শামীম-রিশাদরা বিপিএলে ভালো খেলতে পারলে তাদের ওপর আরও বেশি ভরসা পাবে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের দলেও জায়গাটা একরকম নিশ্চিতই হয়ে যেতে পারে।

বিশ্বকাপের বছরে খুলে যেতেও পারে মৃত্যুঞ্জয় চৌধুরী, রকিবুল হাসানদের জাতীয় দলের দরজা। এবার বিপিএল দিয়ে অনেক দিনের আকাঙ্ক্ষা পূরণের সুযোগ এসেছে।

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে ঘরের মাঠে শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। বিপিএলে বাজিমাত করতে পারলে সেসব সিরিজে মিলতে পারে সুযোগ। তানজিদ, মৃত্যুঞ্জয়, জাকেররা তাই যেকোনো মূল্যে ভালো করতে চাইবেন এবারের বিপিএলে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket ওপর ক্রিকেট খেলাধুলা তারকাদের থাকবে নজর বাড়তি বিপিএল বিপিএলে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.